ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

পাসপোর্ট সংশোধনে প্রবাসীদের দক্ষিণ কোরিয়া দূতাবাসের জরুরি নির্দেশনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 508

ছবি সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট তথ্য সংশোধন বিষয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১৫ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ৮ জুলাইয়ের নির্দেশনার আলোকে আগামী ৩০ জুন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (NID) ছাড়াও অনলাইন জন্ম নিবন্ধন সনদ (BRC) ব্যবহার করে পাসপোর্টের তথ্য সংশোধন করা যাবে।

আরও পড়ুন  পাসপোর্ট-বৈষম্যে বিশ্ব রেকর্ডের স্বপ্নভঙ্গ নাইজেরিয়ান পর্যটকের

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন থেকে যারা এখনও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি, তারা অনলাইন জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্ট সংশোধনের আবেদন করতে পারবেন। এ সুযোগ আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

এ সিদ্ধান্তের ফলে বহু প্রবাসী বাংলাদেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। কারণ, অনেকেই এখনো জাতীয় পরিচয়পত্র না পাওয়ার কারণে পাসপোর্ট সংশোধনের আবেদন করতে পারছিলেন না। বিশেষ করে নাম, জন্ম তারিখ বা বাবা-মায়ের নাম সংশোধনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এনআইডি না থাকায় নানা জটিলতায় পড়তে হচ্ছিল। এখন অনলাইন জন্মনিবন্ধন সনদও গ্রহণযোগ্য হওয়ায় এই জটিলতা অনেকটাই সহজ হবে।

দূতাবাস আরও জানিয়েছে, সংশ্লিষ্ট নাগরিকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথভাবে আবেদন করতে হবে এবং নির্ধারিত নিয়ম মেনে পাসপোর্ট সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের উদ্দেশে আরও অনুরোধ করেছে, সময়সীমা শেষ হওয়ার আগেই সংশোধনের প্রয়োজন থাকলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে যেন কেউ দেরি না করেন।

এই সিদ্ধান্তে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত হাজার হাজার বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট সংশোধন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

পাসপোর্ট সংশোধনে প্রবাসীদের দক্ষিণ কোরিয়া দূতাবাসের জরুরি নির্দেশনা

আপডেট সময় ০৪:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট তথ্য সংশোধন বিষয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১৫ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ৮ জুলাইয়ের নির্দেশনার আলোকে আগামী ৩০ জুন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (NID) ছাড়াও অনলাইন জন্ম নিবন্ধন সনদ (BRC) ব্যবহার করে পাসপোর্টের তথ্য সংশোধন করা যাবে।

আরও পড়ুন  মগবাজারের হোটেলে স্ত্রী-সন্তানসহ প্রবাসীর রহস্যজনক মৃত্যু