শিরোনাম :
ভৈরবে আওয়ামী লীগ কার্যালয় থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৮:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / 390
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫–৩৮ বছর। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরনে ছিল প্যান্ট, তবে কোনো জামা ছিল না। ঘটনাস্থল থেকে একটি মদের বোতল, ইনহেলার এবং একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন ২২টি মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী লালনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে এক পথচারী মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ বেলা সোয়া একটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।


























