ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

বড় ধরনের অপরাধ বেড়েছে এমন অভিযোগের পেছনে কোনো শক্ত ভিত্তি নেই: প্রেস উইং

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 930

ছবি সংগৃহীত

চলতি বছরে দেশে অপরাধের হার বেড়েছে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তবে এই দাবি সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আরও পড়ুন  ঢাকা মেডিকেলে বিশেষ অভিযান: অর্ধশত দালাল আটক

আজ সোমবার এক বিবৃতিতে প্রেস উইং জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ের সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এমন অভিযোগের পেছনে কোনো শক্ত ভিত্তি নেই।

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা মোটামুটি স্থিতিশীল রয়েছে। পরিসংখ্যানে বড় কোনো উল্লম্ফনের চিহ্ন মেলেনি।

প্রেস উইংয়ের মতে, বাস্তবে বেশির ভাগ গুরুতর অপরাধের হার হয় কমেছে, নয়তো আগের পর্যায়েই রয়েছে। তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির ইঙ্গিত মিলেছে, যা স্বাভাবিক পরিসরের মধ্যেই পড়ে।

নাগরিকদের উদ্দেশে বিবৃতিতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অপরাধ পরিস্থিতি নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

প্রেস উইং আরও যোগ করে, “অপরাধের হার বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রিত ও স্থিতিশীল রয়েছে। সমাজে অযথা আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকতে হবে।”

সরকারি পক্ষের এই অবস্থান প্রকাশের মধ্য দিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগ কিছুটা প্রশমিত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

নিউজটি শেয়ার করুন

বড় ধরনের অপরাধ বেড়েছে এমন অভিযোগের পেছনে কোনো শক্ত ভিত্তি নেই: প্রেস উইং

আপডেট সময় ০৪:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

চলতি বছরে দেশে অপরাধের হার বেড়েছে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তবে এই দাবি সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আরও পড়ুন  ঝালকাঠিতে চাঁদা না দেয়ায় রাজমিস্ত্রীকে হত্যা: তীব্র ক্ষোভ