ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ভৈরবে বাসচাপায় বিভাটেকের চালক-যাত্রী নিহত, আহত আরও ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 698

ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাসচাপায় বিভাটেক (ব্যাটারিচালিত রিকশা) দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।

আরও পড়ুন  ভিসা যাচাই হবে জেনে কৌশলে বিমানবন্দর ছেড়ে গেলেন মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লারচর এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে বাসের চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান।

নিহতদের একজন হচ্ছেন ভৈরব শহরের ৮ নম্বর ওয়ার্ডের আলী হুসেইন মিয়ার ছেলে রিকশাচালক কাইয়ূম মিয়া (৪০), অপরজন হচ্ছেন শিবপুর ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের জালাল মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক জুয়েল মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিনজন নির্মাণশ্রমিক কাজের উদ্দেশ্যে বিভাটেকে করে যাচ্ছিলেন। বিভাটেকটি একটি আঞ্চলিক সড়ক থেকে লিংক রোডে প্রবেশের সময় পিছন দিক থেকে আসা শ্যামল ছায়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বিভাটেকটি চুরমার হয়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী জুয়েল মিয়া নিহত হন।

আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চালক কাইয়ূমসহ আরও একজনকে ঢাকায় পাঠানো হয়। তবে পথেই কাইয়ূম মারা যান।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং একজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করি। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং থানায় রাখা হয়েছে। ঘাতক চালক পালিয়ে গেলেও তাকে শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, এই রোডে নিয়মিত বাসগুলো বেপরোয়াভাবে চলাচল করে, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিত নজরদারি ও ট্রাফিক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ভৈরবে বাসচাপায় বিভাটেকের চালক-যাত্রী নিহত, আহত আরও ২

আপডেট সময় ০৪:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাসচাপায় বিভাটেক (ব্যাটারিচালিত রিকশা) দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।

আরও পড়ুন  নাইজেরিয়ার ইমো রাজ্যে সন্ত্রাসী হামলায় নিহত ৩০ যাত্রী