ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 744

ছবি সংগৃহীত

টানা দুই সিরিজ হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে পরপর হোয়াইটওয়াশ হওয়া টাইগাররা এবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় সিরিজেও হারের মুখোমুখি। ডাম্বুলায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ জিততেই হবে বাংলাদেশকে, নাহলে সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে।

রোববার (১৩ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ডাম্বুলার পিচ নিয়ে টাইগার অধিনায়ক লিটন দাস বলেন, “এই উইকেটে রান করা খুব একটা কঠিন হবে না। যদি ভালো ব্যাটিং করা যায়, তাহলে ১৮৫ রানের মতো স্কোর প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারে।”

আরও পড়ুন  রংপুরে সরিষার উৎপাদনে বিপ্লব: কম খরচে অধিক লাভ

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে আনা হয়েছে তিনটি পরিবর্তন। প্রথম ম্যাচে খেলা মোহাম্মদ নাঈম, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন জাকের আলী, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), জাকের আলী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কার একাদশ: পাতুম নিশঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দুসান শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসাই, মাহেশ থিকসানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা।

আজকের ম্যাচে জয় ছাড়া কোনো পথ খোলা নেই বাংলাদেশের সামনে। তাই ডাম্বুলার এই মাঠে টাইগারদের প্রত্যাশা, নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে সিরিজে ফিরতে পারা।

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

আপডেট সময় ০৮:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

টানা দুই সিরিজ হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে পরপর হোয়াইটওয়াশ হওয়া টাইগাররা এবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় সিরিজেও হারের মুখোমুখি। ডাম্বুলায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ জিততেই হবে বাংলাদেশকে, নাহলে সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে।

রোববার (১৩ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ডাম্বুলার পিচ নিয়ে টাইগার অধিনায়ক লিটন দাস বলেন, “এই উইকেটে রান করা খুব একটা কঠিন হবে না। যদি ভালো ব্যাটিং করা যায়, তাহলে ১৮৫ রানের মতো স্কোর প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারে।”

আরও পড়ুন  বাংলাদেশ–তুরস্ক ঐতিহাসিক বৈঠক: বাংলাদেশকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখতে চায় তুরস্ক