ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 569

ছবি সংগৃহীত

রাজধানীর প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ সুপ্রিম কোর্ট ও তার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মানববন্ধন, মিছিল ও অবস্থান কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন  ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হলেন ডিএমপির সাবেক ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক

রোববার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিষেধাজ্ঞা সোমবার (১৪ জুলাই) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ পথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবিদাওয়া আদায়ের নামে হঠাৎ করে সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন এবং জনদুর্ভোগ সৃষ্টি করায় জননিরাপত্তা ও শৃঙ্খলার কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পুলিশ প্রশাসন বলছে, কেউ যদি শান্তিপূর্ণভাবে দাবিদাওয়া তুলে ধরতে চান, তাহলে তা নির্ধারিত স্থানে ও আইন অনুযায়ী করতে হবে।

এর আগেও সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন এলাকায় একাধিকবার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল ডিএমপি। তবে এবার সরাসরি সুপ্রিম কোর্ট এলাকা ও বিচার বিভাগ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে অন্তর্ভুক্ত করে নিষেধাজ্ঞার আওতা আরও বিস্তৃত করা হয়েছে।

জনস্বার্থে এই নির্দেশনা অনুসরণ করার জন্য নগরবাসীসহ সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৭:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

রাজধানীর প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ সুপ্রিম কোর্ট ও তার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মানববন্ধন, মিছিল ও অবস্থান কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন  পশুর হাটে অতিরিক্ত হাসিল ও অনিয়মে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি: ডিএমপি কমিশনার