ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

“দেশ এখনও সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত নয়”: প্রাণিসম্পদ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 572

ছবি: সংগৃহীত

দেশে ফ্যাসিবাদের পতন ঘটলেও এখনো তা পুরোপুরি নির্মূল হয়নি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (১২ জুলাই) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অডিটোরিয়ামে স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় নবচিন্তা আয়োজিত ‘তরুণদের দক্ষতা উন্নয়ন সেমিনার ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  'আপনারা অনেকে আজ ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছেন': হুঁশিয়ারি শিবির সভাপতির

ফরিদা আখতার বলেন, “সংস্কার এখনো অসম্পূর্ণ। ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে বহু তরুণ শহীদ হয়েছেন, শিশুরাও ছিল সেই তালিকায়। কেউ কেউ হাত-পা হারিয়েছেন, কেউবা প্রাণ হারিয়েছেন গুলিতে। সেইসব আত্মত্যাগ আমাদের বিবেককে নাড়া দেয়।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “দেশপ্রেম ও রাজপথে সক্রিয় থাকার মানসিকতা আমাদের ভবিষ্যতের জন্য আলোর দিশা। তরুণদের আত্মত্যাগ এই জাতির গৌরব।”

সেমিনারে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের এহসান উদ্দিন সৌরভ ও রিদুয়ান হোসেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, জামায়াত নেতা ডা. শাহাদাত হোসেন, চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উপদেষ্টা মাকসুদুর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হাশেম রাজু, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসান আলী এবং টিকে গ্রুপের ডিরেক্টর মোফাচ্ছেল হক।

বক্তারা তরুণদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব বিকাশে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনার শেষে একই অডিটোরিয়ামে চট্টগ্রামের জেলা ও উপজেলা পর্যায়ের মৎস্য ও প্রাণিসম্পদ দফতরের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় খামারিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

“দেশ এখনও সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত নয়”: প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় ০৭:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

দেশে ফ্যাসিবাদের পতন ঘটলেও এখনো তা পুরোপুরি নির্মূল হয়নি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (১২ জুলাই) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অডিটোরিয়ামে স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় নবচিন্তা আয়োজিত ‘তরুণদের দক্ষতা উন্নয়ন সেমিনার ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে: জিএম কাদের