ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 640

ছবি সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। দুপুর ২টার দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সর্বোচ্চ ফলাফল অর্থাৎ জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এবারের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।

ফলাফলে কেউ সন্তুষ্ট না হলে, তাদের জন্য রয়েছে পুনর্নিরীক্ষণের সুযোগ। এই আবেদন প্রক্রিয়া শুরু হবে শুক্রবার (১১ জুলাই) থেকে এবং চলবে ১৭ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন  আগামী ১০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল

আবেদন প্রক্রিয়া যেভাবে করতে হবে—

শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

আবেদনের জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড,
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

যদি একাধিক বিষয়ের জন্য আবেদন করতে হয়, সেক্ষেত্রে বিষয় কোডগুলো কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে। যেমন: ১০১,১০২।

ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণের পর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড উত্তরপত্র পুনঃপরীক্ষা করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।

প্রসঙ্গত, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় প্রায় ২০ লাখ শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীরা ফলাফল যাচাইয়ে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় হতাশ, তবে পুনর্নিরীক্ষণের মাধ্যমে ভুল সংশোধনের সুযোগ থাকায় কিছুটা আশার আলো দেখছেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়সীমার পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই আগ্রহী শিক্ষার্থীদের সময়মতো আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে

আপডেট সময় ০৬:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। দুপুর ২টার দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সর্বোচ্চ ফলাফল অর্থাৎ জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এবারের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।

ফলাফলে কেউ সন্তুষ্ট না হলে, তাদের জন্য রয়েছে পুনর্নিরীক্ষণের সুযোগ। এই আবেদন প্রক্রিয়া শুরু হবে শুক্রবার (১১ জুলাই) থেকে এবং চলবে ১৭ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন  স্কুলের কর্মচারী দিয়ে এসএসসি পরীক্ষার ডিউটি!