ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বাংলাদেশের অবকাঠামো সুযোগ-সুবিধা কাজে কাজে লাগান: ভুটানি রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 641

ছবি সংগৃহীত

ভুটানকে বাংলাদেশের সব ধরনের অবকাঠামোগত সুযোগ-সুবিধা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন  বিশ্ব বদলালেও বাংলাদেশ-চীন বন্ধুত্ব অটুট থাকবে: সি চিন পিং

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দর্জি ভুটানের প্রধানমন্ত্রী ড. দাশো ত্সেরিং Tobgay-এর পক্ষ থেকে অধ্যাপক ইউনূসকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এখন আরও সুদৃঢ় হয়েছে।
বিশেষ করে চিকিৎসা ও শিক্ষা খাতে ভুটানের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের আন্তরিক সহযোগিতা ভুটান গভীরভাবে প্রশংসা করে।

রাষ্ট্রদূত দর্জি জানান, তার দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও কার্যকর করতে আগ্রহী।

মানুষে মানুষে সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক ইউনূস বলেন, “উভয় দেশের তরুণ সমাজের মধ্যে সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধন জোরদার করা সম্ভব।” এ লক্ষ্যে তিনি পারস্পরিক সফর আরও বাড়ানোর ওপর জোর দেন।

এ সময় অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সংহতি ও সহযোগিতার চেতনা সমুন্নত রাখতে চায় এবং এই লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত।”

সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং তার দায়িত্বকালীন সময়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য এই সাক্ষাৎ দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও একধাপ এগিয়ে নেবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের অবকাঠামো সুযোগ-সুবিধা কাজে কাজে লাগান: ভুটানি রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টার

আপডেট সময় ০৫:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

ভুটানকে বাংলাদেশের সব ধরনের অবকাঠামোগত সুযোগ-সুবিধা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন  বাংলাদেশে বিনিয়োগ ও ভিসা সহজীকরণে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত