ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

পেটের মেদ কমাতে গিয়ে প্রাণ হারালেন আন্তর্জাতিক আম্পায়ার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 770

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লা জান শিনওয়ারি আর নেই। পেটের মেদ কমাতে গিয়ে অস্ত্রোপচারের পর জটিলতায় ৪১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই আফগান আম্পায়ার। পাকিস্তানে চিকিৎসা নিতে গিয়ে অস্ত্রোপচারের পর সংক্রমণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ক্রিকেট দুনিয়ায় সুপরিচিত এই আম্পায়ার ২৫টি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। তিনি আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারদের তালিকায়ও অন্তর্ভুক্ত ছিলেন।

আরও পড়ুন  মহা কুম্ভ মেলায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, ১০ ভক্তের মৃত্যু

খেলার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকা সত্ত্বেও শিনওয়ারি দীর্ঘদিন ধরে ওজনজনিত সমস্যায় ভুগছিলেন। এই সমস্যা কাটাতে তিনি যান পাকিস্তানে একটি অস্ত্রোপচারের জন্য। কিন্তু অপারেশনের পরই তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়।

বিসমিল্লা শিনওয়ারির মৃত্যুর খবরে ক্রিকেট অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে বলেন, “শিনওয়ারি ছিলেন একজন দক্ষ ও পেশাদার আম্পায়ার। তিনি খেলোয়াড়, কর্মকর্তা ও সহকর্মীদের কাছে ছিলেন শ্রদ্ধেয়। আন্তর্জাতিক ক্রিকেটে তার অবদান আরও অনেক দূর পর্যন্ত যাওয়ার কথা ছিল। তার এই অকাল প্রয়াণ অত্যন্ত দুঃখজনক।”

আফগানিস্তান ক্রিকেট বোর্ডও গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় এসিবি জানায়, “বিসমিল্লা জান শিনওয়ারি আফগান ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ আম্পায়ার ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার অবদান আমাদের ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”

২০১৭ সালে আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ার হিসেবে পথচলা শুরু করেছিলেন শিনওয়ারি। দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে ধীরে ধীরে জায়গা করে নেন আইসিসির অভিজাত প্যানেলে। চলতি বছরের ফেব্রুয়ারিতেও তিনি মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন একদিনের বিশ্বকাপের বাছাইপর্বে লিগ ২ এর ম্যাচ পরিচালনা করেন।

বিসমিল্লা শিনওয়ারির অকাল প্রয়াণে আফগান ক্রিকেট ও আন্তর্জাতিক আম্পায়ারিং জগত হারাল এক অভিজ্ঞ এবং প্রতিশ্রুতিশীল মুখ।

নিউজটি শেয়ার করুন

পেটের মেদ কমাতে গিয়ে প্রাণ হারালেন আন্তর্জাতিক আম্পায়ার

আপডেট সময় ০১:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লা জান শিনওয়ারি আর নেই। পেটের মেদ কমাতে গিয়ে অস্ত্রোপচারের পর জটিলতায় ৪১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই আফগান আম্পায়ার। পাকিস্তানে চিকিৎসা নিতে গিয়ে অস্ত্রোপচারের পর সংক্রমণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ক্রিকেট দুনিয়ায় সুপরিচিত এই আম্পায়ার ২৫টি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। তিনি আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারদের তালিকায়ও অন্তর্ভুক্ত ছিলেন।

আরও পড়ুন  বেনাপোলে সন্দেহজনক মৃত্যু