ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত্যু ১০০ ছাড়িয়েছে, নিখোঁজ বহু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 180

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার শুরু হওয়া এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনের বেশি। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ, যাদের সন্ধানে এখনও চলছে উদ্ধার অভিযান।

বন্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও নদীর তীরবর্তী অঞ্চলগুলো এখনো কাদা-মাটিতে ঢেকে আছে। উদ্ধারকারী দলগুলো দিন-রাত পরিশ্রম করে নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছে। তবে সময় যত গড়াচ্ছে, নতুন করে কাউকে জীবিত উদ্ধারের আশা ততটাই ক্ষীণ হয়ে আসছে। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওই অঞ্চলে নতুন করে বৃষ্টিপাত ও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলতে পারে।

আরও পড়ুন  টেক্সাসের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৩, নিখোঁজ এখনো ২৭ শিশু

‘ক্যাম্প মিস্টিক’ নামে একটি খ্রিস্টান বালিকাশিবির জানিয়েছে, তাদের অন্তত ২৭ জন শিক্ষার্থী ও কর্মী এই বন্যায় প্রাণ হারিয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১০ জন ছাত্রী এবং এক জন ক্যাম্প কাউন্সেলর। দুর্ঘটনার সময় তাঁরা সবাই ওই শিবিরে অবস্থান করছিলেন।

অন্যদিকে, উদ্ধার কাজে কোনো ধরনের অবহেলা হয়েছে কি না, কিংবা জাতীয় আবহাওয়া পরিষেবার বাজেট কর্তনের ফলে পরিস্থিতি মোকাবেলায় বিলম্ব হয়েছে কি না—এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হোয়াইট হাউস।

কের কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুর্যোগে। এখানেই প্রাণ হারিয়েছেন অন্তত ৮৪ জন। কের কাউন্টি শেরিফ দপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৫৬ জন প্রাপ্তবয়স্ক এবং ২৮ জন শিশু। তবে এখনও পর্যন্ত ২২ জন প্রাপ্তবয়স্ক এবং ১০ শিশুর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মাটিচাপা পড়া এলাকা থেকে মৃতদেহ ও জীবিতদের খুঁজে বের করা। প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে এবং পরবর্তী দিকনির্দেশনার জন্য স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই দুর্যোগ টেক্সাসে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়গুলোর একটি, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত্যু ১০০ ছাড়িয়েছে, নিখোঁজ বহু

আপডেট সময় ১০:০০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার শুরু হওয়া এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনের বেশি। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ, যাদের সন্ধানে এখনও চলছে উদ্ধার অভিযান।

বন্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও নদীর তীরবর্তী অঞ্চলগুলো এখনো কাদা-মাটিতে ঢেকে আছে। উদ্ধারকারী দলগুলো দিন-রাত পরিশ্রম করে নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছে। তবে সময় যত গড়াচ্ছে, নতুন করে কাউকে জীবিত উদ্ধারের আশা ততটাই ক্ষীণ হয়ে আসছে। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওই অঞ্চলে নতুন করে বৃষ্টিপাত ও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলতে পারে।

আরও পড়ুন  দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত