ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ১০ জুলাই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 623

ছবি সংগৃহীত

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী ১০ জুলাই, বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝে সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার অভিযোগ

অভিযুক্ত অন্য দুইজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই তিনজনের মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন একমাত্র আসামি যিনি বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং তাকে এদিন আদালতে হাজির করা হয়।

আসামিদের পক্ষে কোনও ব্যক্তিগত আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমেই তাদের পক্ষে শুনানি পরিচালিত হয়।

এর আগে গত ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেন। একইসাথে প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের পাঁচটি পৃথক অভিযোগ আনেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, হত্যা, নির্যাতন এবং বেসামরিক জনগণের ওপর দমনপীড়ন চালানোর অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আদালত বলেন, শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশের জন্য ১০ জুলাই দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনায় এ মামলার তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে তদন্ত শেষে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

মামলার পরবর্তী শুনানিতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সেটি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ১০ জুলাই

আপডেট সময় ০৪:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী ১০ জুলাই, বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে তিন প্রকৌশলীর বিরুদ্ধে গোপন চিপ প্রযুক্তি চুরির অভিযোগ