ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
গ্যাস সংকট

রাজধানীতে গ্যাস সংকট: ভোগান্তিতে নগরবাসী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 380

ছবি সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। দিনের অধিকাংশ সময় গ্যাস না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মোহাম্মদপুর, কল্যাণপুর এবং গ্রিন রোডসহ বেশ কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা গেছে, বাসাবাড়িতে গ্যাস সরবরাহ প্রায় অচল। বাধ্য হয়ে অনেকেই ইলেক্ট্রিক কুকার ব্যবহার করে রান্নার কাজ চালিয়ে নিচ্ছেন, আবার কেউ কেউ সিলিন্ডার গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন  স্ট্রবেরি চাষে মাসুমের সাফল্য

ভুক্তভোগীরা জানান, কখনও ভোরবেলা, কখনও গভীর রাতে সামান্য গ্যাস আসে, যা স্থায়ী হয় মাত্র এক থেকে দেড় ঘণ্টা। এ অবস্থায় রান্নাবান্না করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। গৃহিণীদের অভিযোগ, বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় সকালের খাবার তৈরি করা যাচ্ছে না। অনেকেই বাধ্য হয়ে বাইরের খাবার খাচ্ছেন, যা শিশুদের অসুস্থ করে তুলছে।

নিউজটি শেয়ার করুন

গ্যাস সংকট

রাজধানীতে গ্যাস সংকট: ভোগান্তিতে নগরবাসী

আপডেট সময় ০৩:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। দিনের অধিকাংশ সময় গ্যাস না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মোহাম্মদপুর, কল্যাণপুর এবং গ্রিন রোডসহ বেশ কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা গেছে, বাসাবাড়িতে গ্যাস সরবরাহ প্রায় অচল। বাধ্য হয়ে অনেকেই ইলেক্ট্রিক কুকার ব্যবহার করে রান্নার কাজ চালিয়ে নিচ্ছেন, আবার কেউ কেউ সিলিন্ডার গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন  বিদেশে নির্মিত সব চলচ্চিত্রে ১০০% শুল্কের ঘোষণা ট্রাম্পের