ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ককটেল বিস্ফোরণে উত্তপ্ত চাঁপাইনবাবগঞ্জ, গ্রেফতার ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 521

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের বাতেন খাঁর মোড়ের একটি চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে পুলিশের অভিযানে ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, জেলার আরামবাগ ও চুনারীপাড়া এলাকার যুবকদের মধ্যে চায়ের দোকানে বসা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিকেলে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আরও পড়ুন  গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় দুই আসামি গ্রেফতার

এরই ধারাবাহিকতায় রাতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। রাত ১০টা ১৫ মিনিটের দিকে ওই চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কয়েকজন যুবককে বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রোববার (৬ জুলাই) রাতের দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতাররা হলেন জেলার আরামবাগ এলাকার মো. কাবিরের ছেলে মাহমুদ ওরফে মাহমুদ কানা (২০), মো. শাহিনের ছেলে রাতুল (২০) এবং মো. মানিকের ছেলে মুসা (১৭)।

অতিরিক্ত পুলিশ সুপার এএসএম ওয়াসিম ফিরোজ জানান, চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও পরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন রাতে ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় নতুন করে কোনো সহিংসতা এড়াতে এলাকায় টহল জোরদার করেছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

ককটেল বিস্ফোরণে উত্তপ্ত চাঁপাইনবাবগঞ্জ, গ্রেফতার ৩

আপডেট সময় ১২:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের বাতেন খাঁর মোড়ের একটি চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে পুলিশের অভিযানে ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, জেলার আরামবাগ ও চুনারীপাড়া এলাকার যুবকদের মধ্যে চায়ের দোকানে বসা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিকেলে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আরও পড়ুন  ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ৭