ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় টকশো উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সার্বিয়া—বলকানের ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক পরিবর্তনের দেশ কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিএসএফের একাধিক পুশইনের চেষ্টা ব্যর্থ নতুন সদস্যের আগমনের সুখবর দিলেন বুবলী বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে যৌথ প্রস্তাব ভারতে ১৫টি মসজিদ সিলগালা করল রাজ্য সরকার দৌলতদিয়া ঘাটে নদীতে পড়া বাস উদ্ধার, প্রাণহানির ঘটনা ঘটেনি ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের ট্রাম্পের গালাগাল নিয়ে যা বললেন নেতানিয়াহু রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি হাজি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 392

ছবি সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন বাংলাদেশি হাজি। সোমবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬২ হাজার ৮১৪ জন। হাজিদের পরিবহনে দায়িত্ব পালন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স।

হজ অফিসের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩২ হাজার ৩৬২ জন হাজিকে, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৬৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ পর্যন্ত মোট ১৯০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৩টি, সৌদি এয়ারলাইন্স ৭৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ পালনকালে ৪২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, এই মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত জটিলতা ও অন্যান্য অসুস্থতা।

প্রসঙ্গত, এবারের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ৩১ মে। মূল হজ অনুষ্ঠিত হয় ৫ জুন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছে হজ অফিস।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি হাজি

আপডেট সময় ১০:২৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫