ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

টেকনাফে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 622

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় সশস্ত্র ডাকাত ও অপহরণকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানের পর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া অপহৃত এক যুবককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী।

আরও পড়ুন  টেকনাফের পাহাড় থেকে ছয় কৃষক নিখোঁজ, অপহরণের অভিযোগ

রোববার (৬ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।

উদ্ধার হওয়া যুবকের নাম মো. সোহেল (২০), যিনি টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে।

লে. কমান্ডার তানভীর জানান, শনিবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের অবস্থানের খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।

তিনি বলেন, যৌথ বাহিনী পাহাড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। একপর্যায়ে দুর্বৃত্তরা গভীর পাহাড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১টি জি-৩ রাইফেল, ২টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় তৈরি বন্দুক, ৩ হাজার ১০০টি রাইফেলের গুলি, ১৪টি পিস্তলের গুলি, ১ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৪ লিটার দেশি চোলাই মদ।

লে. কমান্ডার তানভীর আরও জানান, এ সময় অপহৃত মো. সোহেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, পাহাড়ি এলাকায় সশস্ত্র ডাকাতদের আস্তানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের সহায়তা নিয়ে এ ধরনের অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের উদ্যোগ আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার তানভীর।

নিউজটি শেয়ার করুন

টেকনাফে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার

আপডেট সময় ০৪:১৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় সশস্ত্র ডাকাত ও অপহরণকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানের পর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া অপহৃত এক যুবককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী।

আরও পড়ুন  টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩