ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

নরসিংদীতে ইউপি কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 756

ছবি সংগৃহীত

নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছুরিকাঘাতে শাহীন মিয়া (৩২) নামে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাকে ছুরি মারে এক যুবক।

নিহত শাহীন উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের খালেক মিয়ার ছেলে ও হাসনাবাদ বাজারের স্যানিটারি ব্যবসায়ী। অভিযুক্ত হামলাকারী শামীম (৪০) একই উপজেলার হাসনাবাদ গ্রামের জালু মিয়ার ছেলে। তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। অভিযুক্ত মাদকাসক্ত বলে জানা গেছে।

আরও পড়ুন  নরসিংদীতে ইউপি সদস্যের স্বামীকে গুলি করে হত্যা

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহীন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স নিতে ইউনিয়ন পরিষদে যান। এসময় সেখানে অবস্থানরত শামীম কোনো ধরনের পূর্ব বিরোধ ছাড়াই তার হাতে থাকা ধারালো দা দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শামীম একজন মাদকাসক্ত ও মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি। তিনি দীর্ঘদিন যাবৎ আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের বারান্দায় অবস্থান করে আসছেন। এর আগেও তিনি একাধিক ব্যক্তির ওপর হামলা চালিয়েছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘অভিযুক্তকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে ইউপি কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৩:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছুরিকাঘাতে শাহীন মিয়া (৩২) নামে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাকে ছুরি মারে এক যুবক।

নিহত শাহীন উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের খালেক মিয়ার ছেলে ও হাসনাবাদ বাজারের স্যানিটারি ব্যবসায়ী। অভিযুক্ত হামলাকারী শামীম (৪০) একই উপজেলার হাসনাবাদ গ্রামের জালু মিয়ার ছেলে। তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। অভিযুক্ত মাদকাসক্ত বলে জানা গেছে।

আরও পড়ুন  নরসিংদীর চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্রসহ ২০ জন গ্রেপ্তার