ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

আশুরা কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা সর্বোচ্চ: ডিএমপি কমিশনার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 471

ছবি সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি জানান, আশুরাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর লালবাগের ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

আরও পড়ুন  জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন

মো. সরওয়ার বলেন, “ঢাকায় যতগুলো শিয়া সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, সবগুলোতেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এলাকাভিত্তিক চেকপোস্ট জোরদার করা হয়েছে। কোথাও কোনো নিরাপত্তা ঘাটতি থাকবে না।”

তিনি জানান, ৬ জুলাই (১০ মহররম) আশুরার দিন রাজধানীর বিভিন্ন সড়কে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। সেসব সড়কে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং পুলিশের টহল ব্যবস্থার পাশাপাশি অন্যান্য নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

এছাড়া জনভোগান্তি কমাতে তাজিয়া মিছিলের রাস্তাগুলো এড়িয়ে চলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

তিনি আরও বলেন, “মিছিলে কোনো ধরনের পটকা, আতশবাজি কিংবা ধাতব ও দাহ্য পদার্থ ব্যবহার করা যাবে না। নিরাপত্তার স্বার্থে আমরা সেসব জিনিস নিষিদ্ধ করেছি। এছাড়া তাজিয়া মিছিলে উচ্চ শব্দ সৃষ্টি না করার অনুরোধ করছি এবং সম্ভব হলে সন্ধ্যার আগেই মিছিল শেষ করার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

ডিএমপি সূত্রে জানা গেছে, আশুরার দিন শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ভ্রাম্যমাণ পুলিশ দল অবস্থান করবে। এছাড়া বোমা ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডও সতর্ক থাকবে। গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে।

ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক ব্যবস্থাও সমন্বয় করা হবে যাতে সাধারণ মানুষ সহজে চলাচল করতে পারে। পাশাপাশি আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আশুরা কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা সর্বোচ্চ: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০২:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি জানান, আশুরাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর লালবাগের ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

আরও পড়ুন  রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৯