ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মিরসরাইয়ে বিএনপি-যুবদল সংঘর্ষে যুবক নিহত, আহত ৭

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 276

মিরসরাইয়ে বিএনপি-যুবদল সংঘর্ষে যুবক নিহত, আহত ৭

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি ও যুবদলের দুটি পক্ষের সংঘর্ষে মো. মুন্না (২২) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গত সোমবার রাত ১১টার দিকে মিরসরাই পৌর সদরের মিরসরাই বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মুন্না উত্তর গোভানিয়া এলাকার আবদুল মান্নানের ছেলে।

সংঘর্ষে আরও সাত যুবদল কর্মী আহত হয়েছেন। তাঁরা হলেন মো. আরাফাত (২৩), আসিফ (২১), হাসান (২১), সজীব (২০), রাহাত (২৪), রাশেদ (২২) ও হৃদয় (২১)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  নেত্রকোনায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ৩০

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরসরাই পৌর বিএনপির সদস্যসচিব জাহিদ হোসেন এবং পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সোমবার রাতের সংঘর্ষ তারই পরিণতি বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে বিএনপি-যুবদল সংঘর্ষে যুবক নিহত, আহত ৭

আপডেট সময় ১১:৪৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫