ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

এলপি গ্যাসে কর অব্যাহতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 442

এলপি গ্যাসে কর অব্যাহতি

এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে সাড়ে সাত শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বর্তমানে এলপি গ্যাস বাসাবাড়িতে রান্নার জ্বালানি, অটোগ্যাস ষ্টেশনে যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে জ্বালানি হিসাবে ব্যবহৃত হইয়া থাকে এবং বর্তমানে গ্যাস ডিস্ট্রিভিউশন কোম্পানি কর্তৃক সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাস অপ্রতুল হওয়ার কারণে গার্মেন্টসসহ বিভিন্ন প্রকার শিল্প কারখানায় এলপি গ্যাসের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাইতেছে। সেহেতু এলপি গ্যাসের উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করিবার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, এলপি গ্যাস (শিরনামা সংখ্যা ২৭.১১) এর উৎপাদন পর্যায়ে ৭.৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রদান করিল।

আরও পড়ুন  এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত রোববার

এতে উল্লেখ করা হয়, এ আদেশ ৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

নিউজটি শেয়ার করুন

এলপি গ্যাসে কর অব্যাহতি

আপডেট সময় ১০:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে সাড়ে সাত শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বর্তমানে এলপি গ্যাস বাসাবাড়িতে রান্নার জ্বালানি, অটোগ্যাস ষ্টেশনে যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে জ্বালানি হিসাবে ব্যবহৃত হইয়া থাকে এবং বর্তমানে গ্যাস ডিস্ট্রিভিউশন কোম্পানি কর্তৃক সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাস অপ্রতুল হওয়ার কারণে গার্মেন্টসসহ বিভিন্ন প্রকার শিল্প কারখানায় এলপি গ্যাসের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাইতেছে। সেহেতু এলপি গ্যাসের উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করিবার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, এলপি গ্যাস (শিরনামা সংখ্যা ২৭.১১) এর উৎপাদন পর্যায়ে ৭.৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রদান করিল।

আরও পড়ুন  সরাসরি এলপি গ্যাস আমদানিতে যাচ্ছে সরকার