ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৮১, ধ্বংসস্তূপে চলছে মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 665

ছবি সংগৃহীত

গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন চার শতাধিক মানুষ। শনিবার (২৮ জুন) দুপুর পর্যন্ত গাজার বিভিন্ন অঞ্চলে চালানো এই হামলার তথ্য নিশ্চিত করেছে হামাসের অধীনস্থ স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজা শহরের আল-শিফা হাসপাতালের কর্মী এবং প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের একটি স্টেডিয়ামের কাছে চালানো হামলায় শিশু সহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্টেডিয়ামটিতে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত অসংখ্য মানুষ, যা সাময়িক শিবির হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

আরও পড়ুন  গাজায় গণহত্যার বিরুদ্ধে ঠাকুরগাঁও, চাঁদপুর ও বরিশালসহ সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ ও কর্মবিরতি

বিবিসির যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয়রা খালি হাতে কিংবা কোদাল দিয়ে বালু সরিয়ে মরদেহ বের করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। হামলার মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, “তারা রাস্তার পাশে বসে ছিলেন। হঠাৎ বিশাল শব্দের বিস্ফোরণ ঘটে, তারপরই চারপাশ ধুলোয় ঢেকে যায়।”

ফিলিস্তিনি নাগরিক আহমেদ কিশাউই বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “এই জায়গাটি ছিল তাঁবুতে ভরা। এখন সব তাঁবু বালুর নিচে চাপা পড়ে গেছে। আমরা ঘণ্টার পর ঘণ্টা ধরে খালি হাতে খুঁড়ে মরদেহ বের করছি।”

গাজার একাধিক জায়গায় ধারাবাহিকভাবে চালানো এই হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষের প্রাণহানি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত কর্মকর্তারা।

এদিকে হাসপাতালগুলোতেও ভয়াবহ চাপ তৈরি হয়েছে। আহতদের সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত না থাকায় গাজায় মানবিক বিপর্যয় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ হামলার নিন্দা জানালেও হামলার তীব্রতা ও এর পরিণতি ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ এখনো চোখে পড়ছে না।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৮১, ধ্বংসস্তূপে চলছে মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন চার শতাধিক মানুষ। শনিবার (২৮ জুন) দুপুর পর্যন্ত গাজার বিভিন্ন অঞ্চলে চালানো এই হামলার তথ্য নিশ্চিত করেছে হামাসের অধীনস্থ স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজা শহরের আল-শিফা হাসপাতালের কর্মী এবং প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের একটি স্টেডিয়ামের কাছে চালানো হামলায় শিশু সহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্টেডিয়ামটিতে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত অসংখ্য মানুষ, যা সাময়িক শিবির হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

আরও পড়ুন  গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবে আরব নেতারা