ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

কাটা লাগা’খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 650

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন এই তারকা। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

খবরে প্রকাশ, শুক্রবার রাতে স্বামী পরাগ ত্যাগী এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু মিলে শেফালিকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা নিশ্চিত করেন, শেফালি হাসপাতালে আসার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সাংবাদিক ভিকি লালওয়ানি এক পোস্টে জানান, হাসপাতালের রিসেপশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. লুলাও তার মৃত্যু নিশ্চিত করেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন  মাতৃত্বের পর নতুন রূপে কিয়ারা

২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি। এই গানের পর একে একে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে বলিউডে ক্যামিও চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন।

ব্যক্তিজীবনে শেফালি ২০০২ সালে প্রথম বিয়ে করেছিলেন, কিন্তু সেই দাম্পত্যে সুখের ছোঁয়া মেলেনি। ২০০৯ সালে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তার। এরপর দীর্ঘদিন অন্তরালে ছিলেন। পরে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৪ সালে তিনি পরাগকে বিয়ে করেন। এই দম্পতি একসঙ্গে ‘নাচ বালিয়ে’ অনুষ্ঠানের পঞ্চম সিজনেও অংশ নিয়েছিলেন। ২০১৯ সালে ‘বিগ বস ১৩’-এ প্রতিযোগী হয়ে আবারও আলোচনায় আসেন শেফালি।

শেফালি নিয়মিত স্বাস্থ্যচর্চা করতেন এবং খোলামেলা ব্যক্তিত্বের জন্য পরিচিত ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও ছিলেন সরব। পাশাপাশি মানসিক স্বাস্থ্য এবং নারী ক্ষমতায়নের পক্ষে সরব কণ্ঠ ছিলেন তিনি। হঠাৎ এমন মৃত্যুর খবরে বলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শেফালির আকস্মিক প্রয়াণে সহকর্মী, বন্ধু এবং অনুরাগীদের মধ্যে শোকের স্রোত বইছে। তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে ভক্তদের মনে।

নিউজটি শেয়ার করুন

কাটা লাগা’খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই

আপডেট সময় ১১:০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন এই তারকা। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

খবরে প্রকাশ, শুক্রবার রাতে স্বামী পরাগ ত্যাগী এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু মিলে শেফালিকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা নিশ্চিত করেন, শেফালি হাসপাতালে আসার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সাংবাদিক ভিকি লালওয়ানি এক পোস্টে জানান, হাসপাতালের রিসেপশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. লুলাও তার মৃত্যু নিশ্চিত করেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন  মা হারালেন অভিনেত্রী জেরিন খান