০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব: ড. মুহাম্মদ ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 101

ছবি: সংগৃহীত

সামাজিক ব্যবসার (সোশ্যাল বিজনেস) মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, ‘সোশ্যাল বিজনেস ডে একটি পারিবারিক পুনর্মিলনের মতো দিন। দেশের পূর্ববর্তী সরকারের আপত্তির কারণে দীর্ঘদিন দিনটি পালন করা সম্ভব হয়নি। তবে এবার ৫ আগস্টের পর প্রথমবারের মতো বাংলাদেশে দিনটি উদযাপিত হলো।’

শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে দুইদিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশ্ব পরিবর্তনে সকল জাতিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘বিশ্বকে বদলাতে হলে সব জাতিকে এগিয়ে আসতে হবে। ধ্বংসের আগেই আমাদের সঠিক পথ ধরতে হবে। আমরা হতাশ নই, বরং সুন্দর, মানবিক বিশ্ব গড়তে চাই।’

স্বপ্নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘স্বপ্ন না দেখলে কিছুই বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের শিক্ষাব্যবস্থা এমন হতে হবে, যেখানে শিক্ষার শুরুতেই মানুষকে স্বপ্ন দেখতে শেখানো হবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সেই নতুন সভ্যতা গড়ার সহায়ক হবে।’

বর্তমান বৈশ্বিক ব্যবস্থার কঠোর সমালোচনা করে ড. ইউনূস বলেন, ‘স্বার্থপরতার ভিত্তিতে গড়ে ওঠা এই বিশ্বব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে। তাই আমাদের নতুন সভ্যতার দিকে এগিয়ে যেতে হবে, সেটাই ভবিষ্যতের সঠিক পথ।’

সোশ্যাল বিজনেস ডে উপলক্ষে দুইদিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে থাকছে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং আটটি ব্রেকআউট সেশন। বিশ্বের ২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জনের বেশি বিদেশি অংশগ্রহণ করছেন এবারের আয়োজনে।

ড. ইউনূস বলেন, ‘সোশ্যাল বিজনেস কেবল ব্যবসার নতুন ধারা নয়, এটি সমাজের উন্নয়নের অন্যতম শক্তিশালী মাধ্যম। আমরা চাই, সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্যসেবা, শিক্ষা, দারিদ্র্য দূরীকরণসহ সমাজের বিভিন্ন সমস্যার টেকসই সমাধান হোক।’

নিউজটি শেয়ার করুন

সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব: ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ০২:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫