ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

সব সরকারি ভবনের ছাদে বসবে সোলার প্যানেল: প্রধান উপদেষ্টার নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 447

ছবি সংগৃহীত

দেশজুড়ে সরকারি প্রতিষ্ঠানের ছাদগুলোতে সোলার প্যানেল স্থাপন করে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে জানানো হয়, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি (আইআরইএনএ)-এর ২০২৪ সালের প্রতিবেদনে প্রকাশ, সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ এখনও প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে। ভারতে যেখানে বিদ্যুতের ২৪ শতাংশ, পাকিস্তানে ১৭.১৬ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৩৯.৭ শতাংশ সৌরশক্তি থেকে আসে, সেখানে বাংলাদেশে এ হার মাত্র ৫.৬ শতাংশ।

আরও পড়ুন  লন্ডনে তারেক রহমান-ড. ইউনূস বৈঠকে নির্দিষ্ট এজেন্ডা নেই: প্রেস সচিব

নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বর্তমানে ৫ হাজার ২৩৮ মেগাওয়াট ক্ষমতার ৫৫টি সৌর বিদ্যুৎকেন্দ্রের টেন্ডার কার্যক্রম চলছে, যার বাস্তবায়নে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, “সরকারি ছাদ ব্যবহার করে বেসরকারি খাতে সৌর প্যানেল বসানো যেতে পারে। যারা এটি স্থাপন করবে, তারা তাদের ব্যবসায়িক স্বার্থেই রক্ষণাবেক্ষণ করবে এবং কার্যকরভাবে পরিচালনা করবে। সরকারের পক্ষ থেকে কেবল ছাদ বরাদ্দ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে রুফটপ সোলার স্থাপন করেছে, তাদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ আমাদের জানতে হবে। সমস্যা চিহ্নিত করে সমাধানের দিকে যেতে হবে।”

এই কর্মসূচির আওতায় সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালগুলো সৌরবিদ্যুৎ ব্যবহারের জন্য কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না। পাশাপাশি, সৌর প্যানেল স্থাপনে ব্যবহৃত ছাদের জন্য প্রতিষ্ঠানগুলো ভাড়াও পাবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বিদ্যুৎ ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

সব সরকারি ভবনের ছাদে বসবে সোলার প্যানেল: প্রধান উপদেষ্টার নির্দেশ

আপডেট সময় ০৬:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

দেশজুড়ে সরকারি প্রতিষ্ঠানের ছাদগুলোতে সোলার প্যানেল স্থাপন করে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে জানানো হয়, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি (আইআরইএনএ)-এর ২০২৪ সালের প্রতিবেদনে প্রকাশ, সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ এখনও প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে। ভারতে যেখানে বিদ্যুতের ২৪ শতাংশ, পাকিস্তানে ১৭.১৬ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৩৯.৭ শতাংশ সৌরশক্তি থেকে আসে, সেখানে বাংলাদেশে এ হার মাত্র ৫.৬ শতাংশ।

আরও পড়ুন  বাংলাদেশে সামাজিক ব্যবসায় বিনিয়োগে সুইডেনকে আহ্বান প্রধান উপদেষ্টার