ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

নির্বাচনের তারিখ ঘোষণা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 542

ছবি: সংগৃহীত

নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়েই জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা।

শনিবার (২৮ জুন) দুপুরে ‘২৪-এর গণ-অভ্যুত্থান’ ঘিরে বিএনপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনের ভেন্যু পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  শেখ হাসিনার বক্তব্য ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনা: রিজভী

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রিজভী বলেন, দেশের সামাজিক ও অর্থনৈতিক সংকটের পাশাপাশি মব কালচারের মতো ঘটনার পুনরাবৃত্তি থেকে জাতিকে রক্ষা করতে হবে। তিনি উল্লেখ করেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো নয়, আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

রিজভী আশা প্রকাশ করে বলেন, “প্রয়োজনীয় সংস্কার শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। প্রতিশ্রুত সময়েই নির্বাচন আয়োজন করবে সরকার এটাই আমাদের প্রত্যাশা।”

অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক খাতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। বিনিয়োগ না হলে তা দেশের জন্য হতাশাজনক হবে। সেক্ষেত্রে অর্থনীতির স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে উদ্যোগী হতে হবে।

এ ছাড়া রিজভী আশা প্রকাশ করেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারগুলোর পাশে বিএনপি থাকবে এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবিচলভাবে কাজ করে যাবে।

তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে দেশের রাজনৈতিক সঙ্কট সমাধান করতে এবং গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা করতে।”

এ সময় বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং তারা সরকারের প্রতি সহনশীলতা ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের তারিখ ঘোষণা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে: রিজভী

আপডেট সময় ০৪:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়েই জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা।

শনিবার (২৮ জুন) দুপুরে ‘২৪-এর গণ-অভ্যুত্থান’ ঘিরে বিএনপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনের ভেন্যু পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  পাতানো নির্বাচন হলে দেশ আবার ধ্বংসের দিকে যাবে: ডা. তাহের