ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 514

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৮ জুন) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ আগস্ট সারাদেশে গণমিছিলের আয়োজন করা হবে।

আরও পড়ুন  চট্টগ্রামে আজ জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ১৩ লাখ ৮৫ হাজার শিশু

তিনি আরও বলেন, ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত নতুন বাংলাদেশ দিবস উপলক্ষে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে ১৬ জুলাই শহীদ আবু সাঈদের স্মরণে রংপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ৬ থেকে ৮ আগস্টের মধ্যে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই সনদ ঘোষণার মধ্য দিয়ে আমরা জাতির কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছি। সেই অঙ্গীকার বাস্তবায়নে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”

তিনি শহীদ আবু সাঈদের সাহস ও অবদানের কথা স্মরণ করে বলেন, “শহীদ আবু সাঈদের দুঃসাহসী ও অকুতোভয় চেতনা গোটা বিশ্বকে নাড়া দিয়েছিল। তার আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই রংপুরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।”

১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াত ঘোষিত ৭ দফা বাস্তবায়নের দাবিতে আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছি।”

জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মধ্য দিয়ে জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নতুন প্রত্যয় গড়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৫:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৮ জুন) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ আগস্ট সারাদেশে গণমিছিলের আয়োজন করা হবে।

আরও পড়ুন  তরুণ ভোটারদের মন জয়েই বিএনপির মে মাসব্যাপী কর্মসূচি