ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 414

ছবি সংগৃহীত

স্কুলের পথে বের হয়েছিল নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুন। বাবার সঙ্গেই যাচ্ছিল বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। কিন্তু স্কুলে আর পৌঁছানো হলো না তার। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে একটি বেপরোয়া বাসের ধাক্কায় বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিসপাড়ার বাসিন্দা মো. আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (১৫)।

আরও পড়ুন  রংপুরে চেকপোস্টে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

সকালে সাড়ে আটটার দিকে ভুল্লী থানার খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস (প্রা: লি:) এর একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৮১৫২) বেপরোয়া গতিতে ছুটে আসছিল। হঠাৎ বাসটি সামনের একটি তিন চাকার ‘পাগলু’ যানবাহনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

‘পাগলু’ গাড়িটি চালাচ্ছিলেন আশরাফুল ইসলাম, আর যাত্রী ছিলেন তার মেয়ে রুবাইয়া। বাবা-মেয়ে দু’জনেই যাচ্ছিলেন স্কুলের দিকে।

ধাক্কায় ‘পাগলু’ গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান আশরাফুল ইসলাম। রাস্তার ওপর পড়ে থাকে তার নিথর দেহ। আর মেয়ে রুবাইয়াকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ভুল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। আমরা বাসটি আটক করেছি, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে, বোদা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে অতিরিক্ত গতিসহ বেপরোয়া চালনাই এমন হৃদয়বিদারক দুর্ঘটনার কারণ। স্কুলে যেতে গিয়ে অকালেই থেমে গেল রুবাইয়ার স্বপ্নযাত্রা, সঙ্গে নিভে গেল তার বাবার জীবন প্রদীপও। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

আপডেট সময় ১১:৩৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

স্কুলের পথে বের হয়েছিল নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুন। বাবার সঙ্গেই যাচ্ছিল বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। কিন্তু স্কুলে আর পৌঁছানো হলো না তার। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে একটি বেপরোয়া বাসের ধাক্কায় বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিসপাড়ার বাসিন্দা মো. আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (১৫)।

আরও পড়ুন  সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু