ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে চা পাতা তোলার সময় বজ্রপাত; এক শ্রমিকের মৃত্যু টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ; চট্টগ্রামে কাল প্রথম ম্যাচ লোডশেডিংয়ে মাথা গরম? শান্ত থাকার সহজ কৌশল ‘কোনো কিছুই আমাকে থামাতে পারবে না’: ওয়াশিংটনে হামলার পর ট্রাম্পের হুংকার কামরাঙ্গীরচরে যৌতুকের জন্য স্ত্রীকে খুন এইএচএসসি পাস করার সাথে সাথে ভর্তি পরীক্ষা দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে: শিক্ষামন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি: একই হোটেলে মার্কিন সাবেক প্রেসিডেন্টের ওপর আগেও হামলা হয়েছিল ট্রাম্পের অনুষ্ঠানে হামলা: নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের চেষ্টায় যুবক আটক মুক্তিযুদ্ধের ইতিহাসের রূপকার রঘু রাইয়ের প্রয়াণ: শোকাতুর দুই দেশ বিশ্ববিদ্যালয়গুলোতে বড় বাজেট থাকলেও গবেষণায় বরাদ্দ নেই: শিক্ষামন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 270

ছবি সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার (২১ জুন) দুপুরে এই সিদ্ধান্ত জানানো হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম জানান, “শিক্ষার্থীরা দ্রুত নতুন হোস্টেল নির্মাণের দাবিতে আন্দোলন করছিলেন। এর মধ্যেই পুরোনো একটি ছাত্রাবাসকে ‘বসবাসের অনুপযোগী’ ঘোষণা করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। তবুও কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন।”

আরও পড়ুন  'বিশ্বজুড়ে বর্জ্যের সভ্যতা, আত্মবিনাশের পথে মানবজাতি': কাতার বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূস

তিনি আরও বলেন, “ছাত্রদের বারবার সরে যেতে বললেও তারা অনুপযুক্ত ভবনেই থাকছেন। এতে নিরাপত্তা এবং শৃঙ্খলার বিষয়টি বিবেচনায় নিয়ে কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অধ্যক্ষ জানান, প্রতিবছর নতুন এমবিবিএস শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার প্রচলন থাকলেও এ বছর শিক্ষার্থীরা তা বর্জনের ঘোষণা দিয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে উদ্বিগ্ন করেছে।

এই পরিস্থিতির পেছনে কারণ খুঁজতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ কামরুল আলম। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিক্ষাকার্যক্রম স্থগিত থাকবে এবং কলেজ খোলার তারিখ পরবর্তীতে জানানো হবে।

শিক্ষার্থীদের আবাসন সংকট এবং প্রশাসনের সঙ্গে টানাপড়েনের জেরে দেশের শীর্ষ মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেল। আন্দোলন ও প্রশাসনিক সিদ্ধান্তের দ্বন্দ্বে ক্ষতির মুখে পড়ছে শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ।

নিউজটি শেয়ার করুন

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

আপডেট সময় ০৫:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার (২১ জুন) দুপুরে এই সিদ্ধান্ত জানানো হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম জানান, “শিক্ষার্থীরা দ্রুত নতুন হোস্টেল নির্মাণের দাবিতে আন্দোলন করছিলেন। এর মধ্যেই পুরোনো একটি ছাত্রাবাসকে ‘বসবাসের অনুপযোগী’ ঘোষণা করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। তবুও কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন।”

আরও পড়ুন  গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ লবণসহিষ্ণু গমের জাত ‘জিএইউ গম ১’ উদ্ভাবন