ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

ঈদযাত্রায় ১৫ দিনে সড়কে প্রাণ হারালেন ৩৯০ জন, আহত সহস্রাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 503

ছবি সংগৃহীত

ঈদযাত্রার শুরুর দিন ৩১ মে থেকে কর্মস্থলে ফেরার দিন ১৪ জুন পর্যন্ত মাত্র ১৫ দিনেই সারা দেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৯০ জন, আহত হয়েছেন আরও ১,১৮২ জন। সোমবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনের প্রতিবেদনে জানানো হয়, শুধু সড়ক নয়—রেল ও নৌপথসহ মোট ৪১৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪২৭ জন এবং আহত হয়েছেন ১,১৯৪ জন। দুর্ঘটনার অধিকাংশই ঘটেছে মোটরসাইকেল সংশ্লিষ্ট ঘটনায়।

আরও পড়ুন  সড়ক, নৌ, বিমান ও রেল এক মন্ত্রণালয়ের অধীনে আনা উচিত: প্রধান উপদেষ্টার সহকারী

গত বছরের ঈদুল আজহার তুলনায় এবারের দুর্ঘটনার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। সমিতির তথ্যমতে, সড়ক দুর্ঘটনা বেড়েছে ২২ দশমিক ৬৫ শতাংশ, প্রাণহানি বেড়েছে ১৬ দশমিক ০৭ শতাংশ এবং আহতের সংখ্যা বেড়েছে ৫৫ দশমিক ১১ শতাংশ।

দুর্ঘটনার পেছনে যাত্রী কল্যাণ সমিতি নয়টি কারণ চিহ্নিত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ঈদের আগে সরকারি ছুটির সময় স্বল্পতা, অটোরিকশা ও ইজিবাইকের অনিয়ন্ত্রিত চলাচল, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকের উপস্থিতি, যানবাহনের অতিরিক্ত গতি ও ওভারটেকিং প্রতিযোগিতা, আইন প্রয়োগে দুর্বলতা এবং মহাসড়কে ছোট যানবাহনের আধিক্য।

সংবাদ সম্মেলনে সংগঠনটি ঈদযাত্রাকে নিরাপদ করতে ১২ দফা দাবি তুলে ধরে। তাদের সুপারিশগুলোর মধ্যে রয়েছে—ঈদের আগে কমপক্ষে চারদিন ছুটি ঘোষণা, মহাসড়কে ছোট যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ, বিআরটিএ এবং হাইওয়ে পুলিশের নজরদারি জোরদারকরণ, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদান প্রক্রিয়া কঠোর করা এবং দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কার্যক্রম দ্রুত পরিচালনার জন্য জরুরি রেসপন্স টিম গঠন।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষের ঢল এবং অপরিকল্পিত পরিবহন ব্যবস্থার কারণে প্রাণহানির এই চিত্র ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। তাই এখনই দীর্ঘমেয়াদি সমাধানে রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

ঈদযাত্রায় ১৫ দিনে সড়কে প্রাণ হারালেন ৩৯০ জন, আহত সহস্রাধিক

আপডেট সময় ০২:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

ঈদযাত্রার শুরুর দিন ৩১ মে থেকে কর্মস্থলে ফেরার দিন ১৪ জুন পর্যন্ত মাত্র ১৫ দিনেই সারা দেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৯০ জন, আহত হয়েছেন আরও ১,১৮২ জন। সোমবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনের প্রতিবেদনে জানানো হয়, শুধু সড়ক নয়—রেল ও নৌপথসহ মোট ৪১৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪২৭ জন এবং আহত হয়েছেন ১,১৯৪ জন। দুর্ঘটনার অধিকাংশই ঘটেছে মোটরসাইকেল সংশ্লিষ্ট ঘটনায়।

আরও পড়ুন  ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, যাত্রীদের ভিড়