ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ঈদের ছুটির পর আজ খুলছে অফিস-আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 475

ছবি সংগৃহীত

দীর্ঘ ১০ দিনের ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) আবারও সচল হচ্ছে দেশের সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। ঈদের আমেজ কাটিয়ে কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন  পুঁজিবাজার: বাজারের উত্থান-পতনে আজকের ডিএসই ও সিএসই-এ চলছে লেনদেন 

এর আগে গত ৪ জুন (মঙ্গলবার) ছিল ব্যাংক, বিমা ও শেয়ারবাজারের শেষ কার্যদিবস। এরপর ঈদুল আজহা, বিশেষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১৪ জুন (শনিবার) পর্যন্ত ছুটি ছিল দেশের অধিকাংশ প্রতিষ্ঠানে।

তবে কোরবানির ঈদ ঘিরে কিছু ব্যতিক্রমও ছিল। ঈদের আগে ও পরে ৫, ১১ ও ১২ জুন দেশের কিছু এলাকায় তফসিলি ব্যাংকের কিছু শাখা সীমিত আকারে খোলা ছিল। বিশেষ করে কোরবানির হাট কেন্দ্রিক এলাকায় ৫ জুন রাত ১০টা পর্যন্ত চালু ছিল ব্যাংকিং কার্যক্রম।

আজ ছুটি শেষে পূর্ণ উদ্যমে শুরু হচ্ছে ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন। ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন থাকবে, যা শেষ হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

ঈদ উপলক্ষে প্রথমে সরকার ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিনের ছুটি ঘোষণা করে। পরে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন আরও দুদিন ছুটি বাড়ানো হয়। ফলে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি উপভোগ করেন।

তবে এই দীর্ঘ ছুটির ভারসাম্য রক্ষায় সরকার গত ১৭ ও ২৪ মে, দুইটি শনিবার—সাপ্তাহিক ছুটির দিনেও অফিস চালু রেখেছিল।

দীর্ঘ এই ছুটির পর আজ রাজধানীসহ সারাদেশে কর্মব্যস্ততা ফিরে আসছে। অফিসপাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আবারও সরব হচ্ছে জনজীবন।

নিউজটি শেয়ার করুন

ঈদের ছুটির পর আজ খুলছে অফিস-আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

আপডেট সময় ১১:১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

দীর্ঘ ১০ দিনের ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) আবারও সচল হচ্ছে দেশের সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। ঈদের আমেজ কাটিয়ে কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন  বাংলাদেশ রেলওয়ের ঈদ যাত্রার টিকিট: অনলাইনে বিক্রি শুরু