০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
হাদি হত্যার প্রসঙ্গে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার মুস্তাফিজের জন্য লাহোর কালান্দার্সের ভালোবাসার বার্তা অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল ভারত বিশ্বকাপ ফাইনালে এখন সর্বোচ্চ রানের মালিক নীল জার্সিধারীরা পঞ্চগড়ে বোদায় নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার জবাবদিহিতা প্রতিষ্ঠা না হলে কোনো পরিকল্পনাই সফল হবে না: তারেক রহমান হামলার পর যা বললেন ইনকিলাব মঞ্চের জাবের কোস্টা চিকা প্রকৃতির এক লুকানো রত্ন” হাদি হত্যার বিচারের দাবিতে উত্তপ্ত ঢাকা, আহত আন্দোলনকারী ও সাংবাদিক, জাবের গুলিবিদ্ধ ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষ, আহত আন্দোলনকারী ও সাংবাদিক বিএনপির নির্বাচনী ইশতেহারে যেসব বিষয় থাকছে

বাংলাদেশের নির্বাচন ও সংস্কারে সহায়তার আগ্রহ কমনওয়েলথের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 120

ছবি সংগৃহীত

কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারে সহায়তা করতে আগ্রহী সংস্থাটি।

গত বুধবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি। মহাসচিব বলেন, “বাংলাদেশ যদি চায়, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে, তবে আমরা সহযোগিতার জন্য প্রস্তুত আছি।”

তিনি আরও জানান, গণতন্ত্র, সুশাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা আগামী পাঁচ বছরে কমনওয়েলথের অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সদস্যদেশগুলোকে সহায়তা করাও সংস্থাটির অগ্রাধিকারভুক্ত লক্ষ্য।

ঘানার এই নাগরিক বলেন, “কমনওয়েলথ ২ দশমিক ৭ বিলিয়ন মানুষের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। বর্তমানে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে বছরে প্রায় ৮৫০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়, যা আগামী কয়েক বছরের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।”

তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের কারণে অনেক সদস্যরাষ্ট্রই মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। “বিশেষ করে ছোট আকারের দেশগুলো বেশ ঝুঁকিতে রয়েছে। আমরা চাই, এসব দেশ যেন জলবায়ু অর্থায়নে সহজে প্রবেশাধিকার পায়,” বলেন মহাসচিব।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস ক্রীড়া খাতে সম্ভাবনা অন্বেষণ এবং সদস্যরাষ্ট্রগুলোর তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর জোর দেন। তিনি বলেন, “ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্মও। আমরা ক্রীড়াবিদদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। ক্রীড়াই হতে পারে কমনওয়েলথকে স্মরণীয় করে রাখার উপায়।”

জবাবে মহাসচিব জানান, চলতি মাসেই ঢাকায় একটি যুব কর্মসূচির আয়োজন করা হবে। তিনি বলেন, “কমনওয়েলথের ১ দশমিক ৫ বিলিয়ন তরুণ জনগোষ্ঠীকে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করার কাজ করছি আমরা। পাশাপাশি কমনওয়েলথ বৃত্তিগুলো পুনর্গঠন করার পরিকল্পনাও চলছে।”

সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি–বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নির্বাচন ও সংস্কারে সহায়তার আগ্রহ কমনওয়েলথের

আপডেট সময় ১০:৪০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫