ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

ঢাকা থেকে বিদায় নিয়েছে ভুটান দল, রাতে আসছে সিঙ্গাপুরের ৪২ সদস্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 467

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার দিনেও বিরতি নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যক্রমে। আজ (শনিবার) ভোরে বাংলাদেশ ছেড়েছে ভুটান জাতীয় ফুটবল দল, আর রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছাবে সিঙ্গাপুর। ১০ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারী দলটি।

বাফুফে সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের ৪২ সদস্যের বহর আসছে ঢাকায়। আন্তর্জাতিক টুর্নামেন্টে সাধারণত ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে থাকে ট্যাকনিক্যাল স্টাফ ও কর্মকর্তাসহ আরও অনেকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে টিম কন্টিনজেন্ট ৩০-৩২ জন হলেও উন্নত ফুটবল সংস্কৃতির দেশগুলোর মতো সিঙ্গাপুর এনেছে বড় বহর।

আরও পড়ুন  জ্যোতির্বিজ্ঞানের হিসাব,মে মাসের শেষার্ধে পালিত হতে পারে পবিত্র ঈদুল আজহা
ঢাকা থেকে বিদায় নিয়েছে ভুটান দল, রাতে আসছে সিঙ্গাপুরের ৪২ সদস্য
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর দলের ম্যানেজার এরইমধ্যে ঢাকায় পৌঁছে অনুশীলন ও ভেন্যুর সুযোগ-সুবিধা পরিদর্শন করছেন। আবাসন ও আনুষঙ্গিক ব্যয় সিঙ্গাপুর নিজেই বহন করলেও বাফুফে স্বাগতিক হিসেবে বাসসহ লজিস্টিক সহায়তা দেবে।

আগামীকাল বিকেলে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে সিঙ্গাপুর অনুশীলন করবে। ম্যাচের আগের দিন নিয়ম অনুযায়ী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা।

এদিকে একই দিনে একটি বিদেশি দল বিদায় নিয়েছে, অন্যটি এসেছে। জাতীয় দলের অনুশীলন, নারী দলের ক্যাম্প—সব মিলিয়ে ঈদের দিনও ব্যস্ত সময় কাটাচ্ছেন বাফুফে কর্মকর্তা ও স্টাফরা। অনেকে এবার ঈদের ছুটি নিতেও পারেননি ফুটবলের টানা ব্যস্ততায়।

নিউজটি শেয়ার করুন

ঢাকা থেকে বিদায় নিয়েছে ভুটান দল, রাতে আসছে সিঙ্গাপুরের ৪২ সদস্য

আপডেট সময় ০৭:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

ঈদুল আজহার দিনেও বিরতি নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যক্রমে। আজ (শনিবার) ভোরে বাংলাদেশ ছেড়েছে ভুটান জাতীয় ফুটবল দল, আর রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছাবে সিঙ্গাপুর। ১০ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারী দলটি।

বাফুফে সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের ৪২ সদস্যের বহর আসছে ঢাকায়। আন্তর্জাতিক টুর্নামেন্টে সাধারণত ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে থাকে ট্যাকনিক্যাল স্টাফ ও কর্মকর্তাসহ আরও অনেকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে টিম কন্টিনজেন্ট ৩০-৩২ জন হলেও উন্নত ফুটবল সংস্কৃতির দেশগুলোর মতো সিঙ্গাপুর এনেছে বড় বহর।

আরও পড়ুন  নারী ফুটবলারদের বিদ্রোহ: সাবিনাদের অভিযোগ কি বদলে দেবে বাফুফের চিত্র