ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ফের অন্তঃসত্ত্বা ‘দৃশ্যম’ অভিনেত্রী ঈশিতা দত্ত, প্রকাশ্যে বেবি বাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 735

ছবি সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী ঈশিতা দত্ত আবারও মা হতে চলেছেন। দ্বিতীয়বারের মতো মা হওয়ার সুখবর সামনে আসার পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রে রয়েছেন। সাধ অনুষ্ঠানের ছবি থেকে শুরু করে বেবি বাম্পের ছবি শেয়ার করছেন এই ‘দৃশ্যম’ অভিনেত্রী, যা দেখে বোঝা যাচ্ছে তিনি মাতৃত্ব দারুণ উপভোগ করছেন।

বৃহস্পতিবার সকালে ঈশিতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করা হয়েছে। কোনো ছবিতে তাকে তার এক বছর ১১ মাস বয়সী ছেলেকে কোলে নিয়ে বেবি বাম্প প্রদর্শন করতে দেখা গেছে, আবার কোনোটিতে পারিবারিক মুহূর্তের ছবি। এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর সহকর্মী এবং নেটিজেনরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অভিনেত্রী জানিয়েছেন, ছবিগুলো মে মাসের তোলা।

আরও পড়ুন  ‘গট ম্যারিড’ দিয়ে বিয়ের খবর জানালেন মিষ্টি জান্নাত

জানা গেছে, তার দ্বিতীয় সন্তান আগামী জুলাই মাসে ভূমিষ্ঠ হতে পারে।

হিন্দি টেলি ধারাবাহিকের পরিচিত মুখ এবং এককালীন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তের বোন ঈশিতা দত্ত। তিনি ২০১৫ সালে বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘দৃশ্যম’-এর মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। ‘দৃশ্যম’-এর প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় পর্বেও তাকে অজয় দেবগনের অন-স্ক্রিন কন্যা হিসেবে দেখা যায়।

২০১৬ সালে ‘রিশতো কা সওদাগর বাজিগর’ ধারাবাহিকে বৎসাল শেঠের সঙ্গে তার পরিচয় হয়, এবং সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত। ২০১৭ সালের ২৮ নভেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালে তাদের প্রথম সন্তান বায়ু জন্মগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

ফের অন্তঃসত্ত্বা ‘দৃশ্যম’ অভিনেত্রী ঈশিতা দত্ত, প্রকাশ্যে বেবি বাম্প

আপডেট সময় ০৬:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী ঈশিতা দত্ত আবারও মা হতে চলেছেন। দ্বিতীয়বারের মতো মা হওয়ার সুখবর সামনে আসার পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রে রয়েছেন। সাধ অনুষ্ঠানের ছবি থেকে শুরু করে বেবি বাম্পের ছবি শেয়ার করছেন এই ‘দৃশ্যম’ অভিনেত্রী, যা দেখে বোঝা যাচ্ছে তিনি মাতৃত্ব দারুণ উপভোগ করছেন।

বৃহস্পতিবার সকালে ঈশিতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করা হয়েছে। কোনো ছবিতে তাকে তার এক বছর ১১ মাস বয়সী ছেলেকে কোলে নিয়ে বেবি বাম্প প্রদর্শন করতে দেখা গেছে, আবার কোনোটিতে পারিবারিক মুহূর্তের ছবি। এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর সহকর্মী এবং নেটিজেনরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অভিনেত্রী জানিয়েছেন, ছবিগুলো মে মাসের তোলা।

আরও পড়ুন  মাতৃত্বের পর নতুন রূপে কিয়ারা