ঢাকা ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

পরিবহনে ডাকাতি এড়াতে স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 267

ছবি সংগৃহীত

ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে দূরপাল্লার বাসে প্রতিটি স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তোলার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে নিজের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, “আমরা বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। গত ঈদে নিরবচ্ছিন্নভাবে মানুষ যাতায়াত করতে পেরেছিল—আপনারাও (সাংবাদিকরা) তা প্রচার করেছিলেন। এবারও আমরা আশা করছি ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।”

আরও পড়ুন  হত্যাকারীরা কোথায় জানলে ধরে ফেলতাম : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভাড়ার বিষয়ে উপদেষ্টা জানান, গতবার ঈদের সময় যাওয়ার পথে নির্ধারিত ভাড়া নেওয়া হলেও ফেরার পথে কিছু জায়গায় তা মানা হয়নি। এবার যেন যাওয়া ও আসার উভয় পথেই সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হয়, সে বিষয়ে মালিকপক্ষকে জানানো হয়েছে এবং তারা এতে সম্মতি দিয়েছে।

ড্রাইভারদের দক্ষতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “অনেক সময় দেখা যায়, ঈদের মৌসুমে অদক্ষ ড্রাইভারদের দিয়ে বাস চালানো হয়, যা দুর্ঘটনার কারণ হতে পারে। আমরা বাস মালিকদের অনুরোধ করেছি অদক্ষ চালকদের যেন বাস চালাতে না দেওয়া হয়।”

বাসে ডাকাতির আশঙ্কা মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “অনেক সময় যাত্রীর ছদ্মবেশে ডাকাত বাসে উঠে পড়ে। এ ধরনের ঘটনা এড়াতে দূরপাল্লার সব বাসে যাত্রীদের ছবি নেওয়া হবে। বাসের প্রথম স্টপেজ থেকে শেষ স্টপেজ পর্যন্ত যেখানে যাত্রী উঠবে, সেখান থেকেই ছবি তুলতে হবে।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, “যেমন ধরুন, আমিনবাজার থেকে যাত্রী উঠানো বন্ধ থাকবে। সেখানেই সব যাত্রীর ছবি তুলে দরজা বন্ধ করতে হবে। আবার কিছু বাস সাভার থেকেও যাত্রী তোলে, সেখান থেকেও ছবি তুলতে হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, প্রতিটি বাসে তিনজন করে কর্মী থাকবে। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা দেখা দেয়, তবে তারা সঙ্গে সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবে।

নিউজটি শেয়ার করুন

পরিবহনে ডাকাতি এড়াতে স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৮:২৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে দূরপাল্লার বাসে প্রতিটি স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তোলার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে নিজের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, “আমরা বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। গত ঈদে নিরবচ্ছিন্নভাবে মানুষ যাতায়াত করতে পেরেছিল—আপনারাও (সাংবাদিকরা) তা প্রচার করেছিলেন। এবারও আমরা আশা করছি ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।”

আরও পড়ুন  দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের চক্রান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি