ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম :
শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া অফিস আদেশ প্রচার, সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির ঝুঁকি: ল্যানসেট বিমানে পাওয়ার ব্যাংক বিস্ফোরণে আগুন, হায়দরাবাদে জরুরি অবতরণ এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবারও নামঞ্জুর অভিবাসীবাহী নৌকাডুবি, শিশুসহ শতাধিক প্রাণহানি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া দিবস পালন ও ছুটি নিয়ে সরকারি অফিসগুলোকে নতুন নির্দেশনা হিন্দু ধর্মাবলম্বীরা বিএনপির কাছে বেশি নিরাপদ: খন্দকার মারুফ বেআইনিভাবে বিক্ষোভকারীদের আটক করা যাবে না: সুপ্রিম কোর্ট

হত্যাসহ ৫ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন আবারও নামঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 700

ছবি সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী অপূর্ব কুমার ঘোষ শুনানিতে অসুস্থতার কারণ দেখিয়ে চিকিৎসার প্রয়োজনীয়তা উল্লেখ করে চিন্ময়ের জামিন আবেদন করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে কারা কর্তৃপক্ষকে কারাবিধি অনুযায়ী তার যথাযথ চিকিৎসার নির্দেশ দেন।

আরও পড়ুন  ডনের জামিন নামঞ্জুর

আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী সাংবাদিকদের জানান, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ মোট পাঁচটি মামলায় জামিন আবেদন করা হয়। আদালত সব মামলায়ই জামিন আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, যেসব মামলায় চিন্ময়ের জামিন চাওয়া হয়, তার মধ্যে রয়েছে—সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড, ২৬ নভেম্বর চট্টগ্রামে সংঘটিত ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের দায়ের করা তিনটি মামলা এবং আলিফের ভাইয়ের দায়ের করা আরও একটি মামলা।

এর আগে ২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, যেখানে আরও ১৮ জনকে আসামি করা হয়। এরপর ২২ নভেম্বর রংপুরে চিন্ময়ের নেতৃত্বে আরেকটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

চিন্ময়ের কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত এলাকায় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ হয়। ওই দিন আদালতের বাইরে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। সেই থেকে কারাবন্দী আছেন চিন্ময় কৃষ্ণ দাস।

চলতি বছরের ২ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতও তার জামিন আবেদন খারিজ করেন। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করা হয়, যার শুনানি এখনো চলছে।

নিউজটি শেয়ার করুন

হত্যাসহ ৫ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন আবারও নামঞ্জুর

আপডেট সময় ০৬:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী অপূর্ব কুমার ঘোষ শুনানিতে অসুস্থতার কারণ দেখিয়ে চিকিৎসার প্রয়োজনীয়তা উল্লেখ করে চিন্ময়ের জামিন আবেদন করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে কারা কর্তৃপক্ষকে কারাবিধি অনুযায়ী তার যথাযথ চিকিৎসার নির্দেশ দেন।

আরও পড়ুন  এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবারও নামঞ্জুর