ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মুন্সীগঞ্জে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ: ২ জন নিহত, আহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 380

মুন্সীগঞ্জে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ: ২ জন নিহত, আহত ১

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে নোঙর করা বাল্কহেডের সঙ্গে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কালীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গজারিয়ার গুয়াগাছিয়ার বাসিন্দা অদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)। গুরুতর আহত ব্যক্তিকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
নৌপুলিশের সহকারী উপপরিদর্শক মো. আলামিন জানান, ঘন কুয়াশায় স্পিডবোটটি নোঙর করা বাল্কহেডকে দেখতে না পেয়ে এ দুর্ঘটনা ঘটে। স্পিডবোটে ১০-১২ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, প্রাথমিক তদন্তে কুয়াশার কারণে সংঘর্ষের কথা জানা গেছে। তবে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
 
নিউজটি শেয়ার করুন

মুন্সীগঞ্জে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ: ২ জন নিহত, আহত ১

আপডেট সময় ০১:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫