ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

বৃষ্টির বাধা মানছে না কোরবানির হাট, জমে উঠেছে পশু কেনাবেচা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 444

ছবি সংগৃহীত

সকাল থেকেই বৈরী আবহাওয়া আর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া সাপ্তাহিক পশুর হাটে দেখা গেছে কিছুটা ধীরগতি। তবুও নসিমন-করিমনে চেপে ব্যাপারীরা গরু নিয়ে ছুটে এসেছেন হাটে।

হাটজুড়ে চলছে দরদাম, গরু দেখা ও বাছাইয়ের ব্যস্ততা। ঈদের আমেজে ধীরে ধীরে জমে উঠছে হাট। গরুর পাশাপাশি কিছু ছাগলও দেখা যাচ্ছে বিক্রির জন্য। বিক্রেতারা জানালেন, সন্তোষজনক দাম পেলে গরু বিক্রি করবেন, না হলে অপেক্ষা করবেন বড় হাটের জন্য।

আরও পড়ুন  রাজধানীর কোথায় কোথায় বসছে কোরবানির বিশাল পশুর হাট?

হাটে গরু নিয়ে আসা হুমায়ুন বলেন, “বৃষ্টির কারণে আজকে হাটে মানুষ কম। তবুও কিছু কিছু গরু বিক্রি হচ্ছে। গত বছরের মতোই দাম আছে। খুব একটা বাড়েনি। তবে গরুর খাবারের দাম অনেক বেড়েছে, তাই গরুর দাম বাড়তেও পারে।”

রফিক নামের আরেক বিক্রেতা বলেন, “তিনটা গরু এনেছি, একটাও বিক্রি হয়নি। যদি না বিক্রি হয়, তাহলে অন্য হাটে নিয়ে যাবো। এখনো অনেক ব্যাপারী বাড়ি বাড়ি গিয়ে গরু কিনছেন। আগামী বৃহস্পতিবার এই হাটে শেষবারের মতো বসবে কোরবানির বাজার, তখন আরও গরু উঠবে।”

বৃষ্টি ভেজা মাঠে গরু দেখতে এসে হতাশ ক্রেতা সুমন বললেন, “মাঠে পানি আর কাদা। কাছে গিয়ে গরু দেখার সাহসই হচ্ছে না। ভাবছি দুই-একদিন পর আবার আসবো, এখনো সময় আছে।”

এদিকে, খুলনা বিভাগে এবার কোরবানির পশুর চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেশি। বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনার ১০ জেলায় কোরবানির উপযোগী পশুর সংখ্যা প্রায় ১৪ লাখ ৩৪ হাজার ৫৭৮টি। চাহিদা রয়েছে ১০ লাখ ৪৬ হাজার ৬৮৯টি। সেই হিসাবে প্রায় ৩ লাখ ৮৭ হাজার পশু অতিরিক্ত রয়েছে। ফলে কোরবানির পশুর সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর মধ্যেই খুলনার বিভিন্ন হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। আগামী ১ জুন থেকে খুলনার জোড়াগেট এলাকায় শুরু হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় কোরবানির হাট। স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা আশা করছেন, সেখান থেকেই জমে উঠবে মূল বেচাকেনা।

নিউজটি শেয়ার করুন

বৃষ্টির বাধা মানছে না কোরবানির হাট, জমে উঠেছে পশু কেনাবেচা

আপডেট সময় ০৮:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

সকাল থেকেই বৈরী আবহাওয়া আর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া সাপ্তাহিক পশুর হাটে দেখা গেছে কিছুটা ধীরগতি। তবুও নসিমন-করিমনে চেপে ব্যাপারীরা গরু নিয়ে ছুটে এসেছেন হাটে।

হাটজুড়ে চলছে দরদাম, গরু দেখা ও বাছাইয়ের ব্যস্ততা। ঈদের আমেজে ধীরে ধীরে জমে উঠছে হাট। গরুর পাশাপাশি কিছু ছাগলও দেখা যাচ্ছে বিক্রির জন্য। বিক্রেতারা জানালেন, সন্তোষজনক দাম পেলে গরু বিক্রি করবেন, না হলে অপেক্ষা করবেন বড় হাটের জন্য।

আরও পড়ুন  দেশি পশুতেই কোরবানির চাহিদা পূরণ, অর্থনীতিতে এক লাখ কোটি টাকার সম্ভাবনা