ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: বিমানবাহিনী প্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 476

ছবি সংগৃহীত

চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজে দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বুধবার (২৮ মে) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়” এটাই আমাদের পররাষ্ট্রনীতির মূলনীতি। তবে দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না।”

আরও পড়ুন  স্বাধীনতার পর থেকে কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়নি: জামায়াত আমির

তিনি নবীন কমিশনপ্রাপ্ত অফিসারদের উদ্দেশে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রশিক্ষণে অধিক মনোযোগী হতে হবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী নন-ট্র্যাডিশনাল থ্রেটসহ সব ধরনের বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত। আধুনিক প্রযুক্তিনির্ভর যুদ্ধ ও বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে সেনাবাহিনী নিজেদের দক্ষতা বৃদ্ধি করছে।”

৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে এবার ১৫৫ জন ক্যাডেট কমিশন লাভ করেন। তাদের মধ্যে ১২৮ জন পুরুষ, ২৩ জন নারী এবং ৪ জন ফিলিস্তিনি ক্যাডেট রয়েছেন। ‘সোর্ড অব অনার’ লাভ করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সম্রাট জাবির এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ লাভ করেন কম্পানি সিনিয়র অফিসার মো. আব্দুল ওয়াদুদ মাসুম। ফিলিস্তিনের ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ ইসবে ‘বিএমএ ট্রফি অফ এক্সিলেন্স’ অর্জন করেন।

অনুষ্ঠানে কমিশনপ্রাপ্ত ক্যাডেটরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নেন। পরে অতিথিরা এবং নবীন অফিসারদের অভিভাবকরা তাদের র‍্যাংক-ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং বিএমএর কমান্ড্যান্টসহ দেশি-বিদেশি উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: বিমানবাহিনী প্রধান

আপডেট সময় ০৮:০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজে দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বুধবার (২৮ মে) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়” এটাই আমাদের পররাষ্ট্রনীতির মূলনীতি। তবে দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না।”

আরও পড়ুন  দেশের স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে হবে: মাহফুজ আলম"