ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

কাজী নজরুলের জীবনী নিয়ে চলচ্চিত্র ও তাঁর রচনাবলী অনুবাদ করা হবে: সংস্কৃতি উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 422

ছবি সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণ এবং তাঁর রচিত গ্রন্থগুলোর অনুবাদ কাজ শিগগিরই শুরু হবে এমন ঘোষণা দিলেন নবনিযুক্ত সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

রবিবার (২৫ মে) বিকেলে কুমিল্লায় তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন।

আরও পড়ুন  নববর্ষের শোভাযাত্রা রাজনৈতিক নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ: সংস্কৃতি উপদেষ্টা

ফারুকী বলেন, “গত বছরের জুলাইয়ের গণআন্দোলনে নজরুল আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। ৫ আগস্টের পর যে নতুন বাংলাদেশে আমরা প্রবেশ করেছি, সেখানে দেয়ালচিত্র, প্রতিবাদে এবং শ্লোগানে নজরুলের কবিতা ও গান ছিল সর্বত্র। এর মাধ্যমে প্রমাণিত হয়, এক শতাব্দী পরেও তাঁর সৃষ্টিকর্ম আমাদের শক্তির উৎস হয়ে আছে।”

তিনি আরও বলেন, “নজরুল শুধু কবি নন, তিনি আমাদের জাতীয় চেতনার প্রতীক। তাঁর গান, কবিতা ও বিপ্লবী ভাবনা এই জনপদের গণ-অভ্যুত্থানের অবলম্বন হয়ে উঠেছে। কাজেই বলা যায়, শিল্পের শক্তিই নজরুলের শক্তি।”

জাতীয় কবির স্মৃতি সংরক্ষণের বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, “আমরা নজরুলের স্মৃতি নিয়ে কথা বলি, কিছু উদ্যোগ নেইও, কিন্তু বাস্তব সংরক্ষণে ঘাটতি থেকে যায়। এটা আমাদের সংস্কৃতির একটি দুর্বল দিক। তবে এবার আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করবো, নজরুলের স্মৃতি যেন সম্মানের সঙ্গে টিকে থাকে, সে ব্যাপারে আমাদের সুনজর আছে।”

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার এবং জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।

পরে কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে স্থানীয় ও জাতীয় শিল্পীরা নজরুলের গান, কবিতা এবং নৃত্য পরিবেশন করেন, যা দর্শকদের মন কাড়ে।

নজরুল চেতনার আলো ছড়িয়ে দিতে তাঁর সৃষ্টিকর্মকে নতুনভাবে জাতির সামনে উপস্থাপন করার এ উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

কাজী নজরুলের জীবনী নিয়ে চলচ্চিত্র ও তাঁর রচনাবলী অনুবাদ করা হবে: সংস্কৃতি উপদেষ্টা

আপডেট সময় ০৮:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫