ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বিএনপি রাজপথে নামলে এই সরকার টিকবে না: গয়েশ্বর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 460

ছবি সংগৃহীত

বিএনপি রাজপথে নামলে এই অন্তর্বর্তী সরকার আর টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ।

রোববার (২৫ মে) দুপুরে চট্টগ্রামে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনএমসিটি) বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের প্রতিবাদে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: সাজা বাতিল চেয়ে খালেদা জিয়ার আপিলের রায় আজ

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “বিগত আমলে যারা লুটপাট করেছে, বর্তমান সরকার তাদের সে লুটপাট বন্ধ করতে পারেনি। বরং নানা সুবিধা দিয়ে তাদেরকে আরও প্রশ্রয় দিচ্ছে।”

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ব্যক্তি নিজের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে অন্যদের সুযোগ দিচ্ছেন এবং ক্ষমতায় দীর্ঘস্থায়ী হওয়ার চেষ্টা করছেন।

ছাত্রদের ঘন ঘন সরকারি দপ্তরে যাতায়াত নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড সরকারের ইঙ্গিতেই হচ্ছে, যা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।

এসময় গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, সরকারপ্রধান এনসিপির কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে পদত্যাগের কথা বলেছেন, যদিও দলের আহ্বায়ক সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

প্রতিবাদ সভায় বিএনপি ও সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বিএনপি রাজপথে নামলে এই সরকার টিকবে না: গয়েশ্বর

আপডেট সময় ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

বিএনপি রাজপথে নামলে এই অন্তর্বর্তী সরকার আর টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ।

রোববার (২৫ মে) দুপুরে চট্টগ্রামে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনএমসিটি) বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের প্রতিবাদে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  সকলের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস