ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা, ঢাকা থাকছে মেঘাচ্ছন্ন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / 487

ছবি সংগৃহীত

আজ রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে, ফলে গরমের অনুভূতি তুলনামূলক বেশি থাকবে।

শুক্রবার, ২৩ মে সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ-পূর্ব অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আরও পড়ুন  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে যানজট: বিপাকে ঘরমুখো মানুষ

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা, ঢাকা থাকছে মেঘাচ্ছন্ন

আপডেট সময় ০৪:২১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

আজ রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে, ফলে গরমের অনুভূতি তুলনামূলক বেশি থাকবে।

শুক্রবার, ২৩ মে সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ-পূর্ব অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আরও পড়ুন  আবহাওয়া অধিদপ্তরের স্বস্তির খবর: ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা