ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জাপানে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগে ট্যাক্সিচালক গ্রেপ্তার, ৩০০০ ছবি-ভিডিও উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 429

ছবি সংগৃহীত

জাপানে এক সাবেক ট্যাক্সিচালককে নারী যাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি অন্তত ৫০ জন নারীর উপর যৌন নিপীড়ন চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির পুলিশ এসব তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যম দৈনিক ইয়োমিউরি শিম্বুন ও জিজি প্রেস জানায়, ওই ব্যক্তির ট্যাক্সি ও বাসা থেকে প্রায় ৩ হাজারের বেশি যৌন নির্যাতনের ভিডিও ও ছবি উদ্ধার করা হয়েছে। এসব কনটেন্টে অন্তত ৫০ জন নারীকে দেখা গেছে, যাদের বেশিরভাগই ছিলেন যাত্রী হিসেবে।

আরও পড়ুন  লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভাঙচুর: ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার

টোকিও পুলিশের এক মুখপাত্র জানান, অভিযুক্ত ব্যক্তি গত বছর এক তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নিজের বাসায় নিয়ে যান এবং সেখানে তার উপর অশালীন আচরণ করেন। একইসঙ্গে এই ঘটনার ভিডিও ধারণ করেন তিনি। সেই সময় ভুক্তভোগী তরুণীর বয়স ছিল বিশের কোঠায়।

পুলিশ জানায়, অভিযুক্ত ৫৪ বছর বয়সী এই সাবেক চালককে ‘সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন’ এবং ‘যৌনাঙ্গের ছবি ও ভিডিও ধারণ সংক্রান্ত শাস্তিযোগ্য আইন’ লঙ্ঘনের অভিযোগে বুধবার গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তদন্তে ভুক্তভোগী নারীদের চুল থেকে ঘুমের ওষুধের উপাদান শনাক্ত হয়েছে। এতে স্পষ্ট হয় যে, তাদের অচেতন করে এসব অপরাধ সংঘটিত হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস থেকে প্রাপ্ত ভিডিওগুলোর মধ্যে কয়েকটি ২০০৮ সালের পুরনো। এসব ভিডিওর ভিত্তিতে পুলিশ মনে করছে, তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছিলেন।

এর আগে, গত বছরের অক্টোবরে এক নারীকে মাদক খাইয়ে তার কাছ থেকে প্রায় ৪০ হাজার ইয়েন (প্রায় ২৮০ মার্কিন ডলার) ছিনিয়ে নেওয়ার ঘটনায় তাকে প্রথমবার গ্রেপ্তার করা হয়েছিল। যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে ওই বছরের ডিসেম্বরে আরেক নারীর অভিযোগে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

এখন পর্যন্ত পুলিশের তদন্ত চলছে, এবং তারা ধারণা করছে আরও ভুক্তভোগীর সন্ধান পাওয়া যেতে পারে। পুলিশ জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে এবং সম্ভাব্য ভুক্তভোগীদের সামনে আসার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

জাপানে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগে ট্যাক্সিচালক গ্রেপ্তার, ৩০০০ ছবি-ভিডিও উদ্ধার

আপডেট সময় ০৭:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

জাপানে এক সাবেক ট্যাক্সিচালককে নারী যাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি অন্তত ৫০ জন নারীর উপর যৌন নিপীড়ন চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির পুলিশ এসব তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যম দৈনিক ইয়োমিউরি শিম্বুন ও জিজি প্রেস জানায়, ওই ব্যক্তির ট্যাক্সি ও বাসা থেকে প্রায় ৩ হাজারের বেশি যৌন নির্যাতনের ভিডিও ও ছবি উদ্ধার করা হয়েছে। এসব কনটেন্টে অন্তত ৫০ জন নারীকে দেখা গেছে, যাদের বেশিরভাগই ছিলেন যাত্রী হিসেবে।

আরও পড়ুন  চকরিয়ায় অভিযান চালিয়ে সাত মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার