ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টমস হাউস: এনবিআর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 468

ছবি সংগৃহীত

ঢাকা, বাংলাদেশ – দেশের আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখতে আসন্ন ঈদুল আজহার ছুটিতেও সীমিত আকারে কাস্টমস হাউসগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০ মে মঙ্গলবার এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস: নীতি) মুকিতুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ছুটি ও ঈদের দিনগুলোতে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন  এনবিআরের কলমবিরতিতে বাড়ছে রাজস্ব ঘাটতি, অর্থনীতিতে শঙ্কার ছায়া

এই নির্দেশনা ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি, কমলাপুর, মোংলা, পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। এছাড়া ঢাকা (উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর এবং কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনারদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, তৈরি পোশাক খাতের স্বার্থে বিজিএমইএ-র অনুরোধের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হয়েছে। গত ১৪ মে বিজিএমইএ তাদের পক্ষ থেকে এনবিআর চেয়ারম্যানের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছিল।

উল্লেখ্য, আগামী ৬ অথবা ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে, যা ৫ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টমস হাউস: এনবিআর

আপডেট সময় ১০:২৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

ঢাকা, বাংলাদেশ – দেশের আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখতে আসন্ন ঈদুল আজহার ছুটিতেও সীমিত আকারে কাস্টমস হাউসগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০ মে মঙ্গলবার এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস: নীতি) মুকিতুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ছুটি ও ঈদের দিনগুলোতে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন  এনবিআরের পূর্ণ শাটডাউনে অচল দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম