ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

‘সর্বকালের সেরা’ মেসি, আইএফএফএইচএস র‍্যাঙ্কিংয়ে কে কোন স্থানে?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 636

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (IFFHS) সম্প্রতি প্রকাশ করেছে সর্বকালের সেরা ১০ জন ফুটবলারের একটি তালিকা। সেই তালিকায় ফুটবল বিশ্বের কিংবদন্তিদের পেছনে ফেলে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে এই র‌্যাংকিং নিয়েই ফুটবল অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও আলোচনা।

র‌্যাংকিংটি তৈরি করা হয়েছে খেলোয়াড়দের ব্যক্তিগত অর্জন ও দলগত সাফল্যের ভিত্তিতে। ৩৮ বছর বয়সী মেসি এখন পর্যন্ত ক্যারিয়ারে ৪৬টি শিরোপা জিতেছেন এর মধ্যে বার্সেলোনার হয়ে ৩৫টি, পিএসজির হয়ে ৩টি, ইন্টার মায়ামির হয়ে ২টি এবং আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ৬টি শিরোপা। ব্যালন ডি’অর জয় করেছেন রেকর্ড ৮ বার, যা ফুটবলের ইতিহাসে অনন্য।

আরও পড়ুন  মেসির জার্সি বিক্রিতে রেকর্ড, তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভানও

দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলের আইকন পেলে। তিনটি বিশ্বকাপ (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) জিতে তিনি ইতিহাস গড়েছেন। তৃতীয় অবস্থানে আছেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা, যিনি ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় ও ১৯৯০ সালে রানার্স-আপ হওয়ার পেছনে ছিলেন আর্জেন্টিনার মূল ভরসা।

চতুর্থ স্থানে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার নামের পাশে রয়েছে ৯৩৫টি অফিসিয়াল গোল। যদিও বিশ্বকাপ জেতা হয়নি, তবে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য শিরোপা এবং ২০১৬ সালে পর্তুগালের হয়ে ইউরো জয় তাকে এনে দিয়েছে আলাদা মর্যাদা।

পঞ্চম স্থানে রয়েছেন ডাচ কিংবদন্তি ইউহান ক্রুইফ, যিনি ‘টোটাল ফুটবল’-এর জনক হিসেবে খ্যাত। এরপরের অবস্থানে রয়েছেন রোনালদো নাজারিও (ছয় নম্বরে) ও জিনেদিন জিদান (সাত নম্বরে)।

সেরা দশের তালিকায় আরও আছেন জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, আর্জেন্টিনা ও স্পেনের হয়ে খেলা আলফ্রেদো ডি স্টেফানো এবং ব্রাজিলের রোনালদিনহো।

তালিকাটি প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা মতবিনিময়। কেউ এই র‌্যাংকিংকে স্বাগত জানালেও, অনেকেই বিতর্ক তুলেছেন রোনালদোর অবস্থান বা ম্যারাডোনার নিচে অবস্থান নিয়েও।

তবে এক বিষয় নিয়ে সবাই একমত এই তালিকায় যারা জায়গা করে নিয়েছেন, তারা প্রত্যেকেই বিশ্ব ফুটবলের অমর কিংবদন্তি।

নিউজটি শেয়ার করুন

‘সর্বকালের সেরা’ মেসি, আইএফএফএইচএস র‍্যাঙ্কিংয়ে কে কোন স্থানে?

আপডেট সময় ০৩:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (IFFHS) সম্প্রতি প্রকাশ করেছে সর্বকালের সেরা ১০ জন ফুটবলারের একটি তালিকা। সেই তালিকায় ফুটবল বিশ্বের কিংবদন্তিদের পেছনে ফেলে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে এই র‌্যাংকিং নিয়েই ফুটবল অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও আলোচনা।

র‌্যাংকিংটি তৈরি করা হয়েছে খেলোয়াড়দের ব্যক্তিগত অর্জন ও দলগত সাফল্যের ভিত্তিতে। ৩৮ বছর বয়সী মেসি এখন পর্যন্ত ক্যারিয়ারে ৪৬টি শিরোপা জিতেছেন এর মধ্যে বার্সেলোনার হয়ে ৩৫টি, পিএসজির হয়ে ৩টি, ইন্টার মায়ামির হয়ে ২টি এবং আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ৬টি শিরোপা। ব্যালন ডি’অর জয় করেছেন রেকর্ড ৮ বার, যা ফুটবলের ইতিহাসে অনন্য।

আরও পড়ুন  ইউরোপ থেকে আমেরিকা - মেসির মনে এমএলএসের খেলার পরিকল্পনা সবসময়ই ছিল