ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

মহাকাশ স্টেশনে নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার সন্ধান পেলেন বিজ্ঞানীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 609

ছবি: সংগৃহীত

তিয়ানগং মহাকাশ স্টেশনে এক নতুন প্রজাতির ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন চীনের বিজ্ঞানীরা, যা ভবিষ্যতের মহাকাশ অভিযান ও পৃথিবীর কৃষি ও চিকিৎসা খাতে বিপ্লব ঘটাতে পারে। শেনজ্যু স্পেস বায়োটেকনোলজি গ্রুপ এবং বেইজিং ইনস্টিটিউট অব স্পেসক্র্যাফট সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের গবেষকদের মতে, এই ব্যাকটেরিয়াটি নিয়ালিয়া তিয়াগংজেনেসিস নামে নতুন একটি প্রজাতি।

ইন্টারন্যাশনাল জার্নাল অব সিস্টেমেটিক অ্যান্ড ইভল্যুশনারি মাইক্রোবায়োলজি সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ব্যাকটেরিয়াটি গ্রাম-পজিটিভ, স্পোর-গঠনকারী ও দণ্ডাকৃতির। এটি মহাকাশের কঠিন পরিবেশে টিকে থাকতে পারে এবং প্রোটিন গঠন ও কার্যকারিতায় এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যা এটিকে অক্সিডেটিভ স্ট্রেস এবং তেজস্ক্রিয়তার কারণে সৃষ্ট কোষীয় ক্ষতি মেরামত করতে সক্ষম করে তোলে।

আরও পড়ুন  মঙ্গলে গ্রহাণুর আঘাতে জীবনের সম্ভাবনা খুঁজছেন বিজ্ঞানীরা

এই ব্যাকটেরিয়াটি চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনের ‘চ্যাম্প’ বা চায়না স্পেস স্টেশন হ্যাবিটেশন এরিয়া মাইক্রোবায়োম প্রোগ্রামের আওতায় সংগ্রহ করা নমুনা বিশ্লেষণের সময় শনাক্ত করা হয়। গবেষকরা জানান, এই নতুন জীবাণু নির্দিষ্ট জৈব যৌগ ভেঙে বর্জ্য থেকে উপকারী উপাদান তৈরি করতে পারে, যা মহাকাশে দীর্ঘমেয়াদি মিশনে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

তাদের মতে, এই ব্যাকটেরিয়ার বিশেষ বৈশিষ্ট্য কৃষি, শিল্প ও চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এটি এমন ওষুধ আবিষ্কারের পথ খুলে দিতে পারে, যা তেজস্ক্রিয়তার বিরূপ প্রভাব মোকাবেলায় কার্যকর।

মহাকাশ গবেষণায় এই ব্যাকটেরিয়ার আবিষ্কার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পৃথিবীর পরিবেশগত ভারসাম্য রক্ষা ও জৈব প্রযুক্তির উন্নয়নে এর বিশাল সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে এই প্রজাতি নানা বৈজ্ঞানিক গবেষণায় নতুন করে দিশা দেখাবে।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

মহাকাশ স্টেশনে নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার সন্ধান পেলেন বিজ্ঞানীরা

আপডেট সময় ১১:৫১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

তিয়ানগং মহাকাশ স্টেশনে এক নতুন প্রজাতির ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন চীনের বিজ্ঞানীরা, যা ভবিষ্যতের মহাকাশ অভিযান ও পৃথিবীর কৃষি ও চিকিৎসা খাতে বিপ্লব ঘটাতে পারে। শেনজ্যু স্পেস বায়োটেকনোলজি গ্রুপ এবং বেইজিং ইনস্টিটিউট অব স্পেসক্র্যাফট সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের গবেষকদের মতে, এই ব্যাকটেরিয়াটি নিয়ালিয়া তিয়াগংজেনেসিস নামে নতুন একটি প্রজাতি।

ইন্টারন্যাশনাল জার্নাল অব সিস্টেমেটিক অ্যান্ড ইভল্যুশনারি মাইক্রোবায়োলজি সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ব্যাকটেরিয়াটি গ্রাম-পজিটিভ, স্পোর-গঠনকারী ও দণ্ডাকৃতির। এটি মহাকাশের কঠিন পরিবেশে টিকে থাকতে পারে এবং প্রোটিন গঠন ও কার্যকারিতায় এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যা এটিকে অক্সিডেটিভ স্ট্রেস এবং তেজস্ক্রিয়তার কারণে সৃষ্ট কোষীয় ক্ষতি মেরামত করতে সক্ষম করে তোলে।

আরও পড়ুন  মহাকাশে বিরল ‘বদহজম’: তারা গিলে এখনো ‘ঢেকুর’ তুলছে বিশালাকার ব্ল্যাক হোল