ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

আরব আমিরাতের কাছে ১৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র, আরবআমিরাত, অস্ত্রবিক্রি, নিরাপত্তা
  • আপডেট সময় ১২:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 552

ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের কাছে ১৪০ কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১২ মে) মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এই চুক্তির আওতায় রয়েছে ১৩২ কোটি ডলারে ছয়টি সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার এবং প্রয়োজনীয় অন্যান্য সামরিক সরঞ্জাম। এছাড়া, আরও ১৩ কোটি ডলারে এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির আরেকটি চুক্তিও অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন  পারমাণবিক চুক্তি নিয়ে অগ্রগতি, নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের স্বচ্ছতা চায় তেহেরান

মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়, “এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি, এটি সংযুক্ত আরব আমিরাতকে মানবিক সহায়তা, অনুসন্ধান ও উদ্ধার, দুর্যোগ মোকাবিলা এবং সন্ত্রাসবিরোধী অভিযানে সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।”

চুক্তির ঘোষণা আসে এমন সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। মঙ্গলবার থেকে তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করেন।

এই সফরে তিনি কূটনৈতিক আলোচনা ছাড়াও প্রতিরক্ষা, বিমান চলাচল, জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা– এসব খাতে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানায়, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাত একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফর এবং চুক্তিগুলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক প্রভাব আরও বাড়াতে সহায়ক হবে।

সূত্র: জিও নিউজ।

নিউজটি শেয়ার করুন

আরব আমিরাতের কাছে ১৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের কাছে ১৪০ কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১২ মে) মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এই চুক্তির আওতায় রয়েছে ১৩২ কোটি ডলারে ছয়টি সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার এবং প্রয়োজনীয় অন্যান্য সামরিক সরঞ্জাম। এছাড়া, আরও ১৩ কোটি ডলারে এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির আরেকটি চুক্তিও অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন  নিরাপত্তা ব্যবস্থা আধুনিক করতে ২৫ প্রকল্প স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের