ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

রাজধানীর সড়ক অবরোধ না করতে ডিএমপির আহ্বান

ডিএমপি, নিরাপত্তা, সড়কঅবরোধ
  • আপডেট সময় ০১:১২:০১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 465

ছবি সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অহেতুক সড়ক অবরোধ থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই অনুরোধ জানানো হয়।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন দাবিদাওয়া, প্রতিবাদ কর্মসূচি ও আন্দোলনের নামে যেকোনো সময় সড়ক অবরোধ করা হচ্ছে। এতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যার ফলে ছাত্র-ছাত্রী, চাকরিজীবী এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

আরও পড়ুন  ঈদুল ফিতরের জন্য মহাসড়কে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা

তিনি বলেন, “বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা সময়মতো পৌঁছাতে পারছে না। একইভাবে, অফিসগামীদের ক্ষেত্রেও তৈরি হচ্ছে চরম বিড়ম্বনা। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, বিদেশগামী যাত্রী ও জরুরি ভিত্তিতে হাসপাতালে যাওয়ার প্রয়োজন এমন রোগীদের ক্ষেত্রেও ঘটছে বড় ধরনের বিঘ্ন।”

ডিএমপি জানায়, যানজট নিরসনে ট্রাফিক বিভাগ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে। তবে হঠাৎ ও অপ্রত্যাশিতভাবে সড়ক অবরোধের ফলে এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এ অবস্থায় জনদুর্ভোগ হ্রাস এবং ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে অহেতুক রাস্তা বন্ধ না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, জনগণের বৃহত্তর স্বার্থে ও শহরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাজধানীবাসীর সহযোগিতা কামনা করে বলা হয়েছে, “আপনার দাবি আদায়ের অধিকার আছে, কিন্তু তা যেন অন্যের চলাচলের অধিকারকে বাধাগ্রস্ত না করে।”

সবার সম্মিলিত সচেতনতা ও আইন মেনে চলার মধ্য দিয়েই নগরজীবন স্বাভাবিক রাখা সম্ভব বলেও বার্তায় উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর সড়ক অবরোধ না করতে ডিএমপির আহ্বান

আপডেট সময় ০১:১২:০১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় অহেতুক সড়ক অবরোধ থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই অনুরোধ জানানো হয়।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন দাবিদাওয়া, প্রতিবাদ কর্মসূচি ও আন্দোলনের নামে যেকোনো সময় সড়ক অবরোধ করা হচ্ছে। এতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যার ফলে ছাত্র-ছাত্রী, চাকরিজীবী এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

আরও পড়ুন  রমজান ও ঈদে রাজধানীর নিরাপত্তায় ‘অক্সিলারি পুলিশ ফোর্স’, গ্রেপ্তারের ক্ষমতা থাকবে