ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

যশোরে বারোমাসি থাই কাঁঠালের চাষে নতুন দিগন্ত, হাবিব খানের সাফল্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 488

ছবি সংগৃহীত

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর গ্রামের কৃষক হাবিবুর রহমান খান থাইল্যান্ডের বারোমাসি কাঁঠালের বাগান করে এলাকায় চমক সৃষ্টি করেছেন। আঠাবিহীন, সুগন্ধিযুক্ত ও রসালো এই কাঁঠালের সফল চাষে আশাবাদী কৃষক ও কৃষি বিভাগ। তারা বলছে, বাণিজ্যিকভাবে চাষ ছড়িয়ে পড়লে পুষ্টি ও আর্থিক সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরও পড়ুন  যশোরে ঐতিহাসিক ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু: উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেড় বছর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমতি নিয়ে থাইল্যান্ড থেকে দেড়শ বারোমাসি কাঁঠালের কলম আনেন হাবিবুর রহমান। ঢাকায় জীবাণুমুক্তকরণের জন্য এসব চারা এক সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর ১ একর জমিতে গাছগুলো রোপণ করা হয়।

বাগানে গিয়ে দেখা যায়, বাঁশের খুঁটির সহায়তায় খাড়া করা সরু গাছগুলোয় গোড়া থেকে ডগা পর্যন্ত ঝুলছে কাঁঠাল। কাঁঠালের ভারে ডাল নুয়ে পড়েছে। তাই অনেক কাঁঠাল পরিপক্ব হওয়ার আগেই কেটে ফেলা হয়েছে। পরিচর্যায় নিয়োজিত হাফিজুর রহমান জানান, ভার্মি কম্পোস্ট দিয়ে মাটি প্রস্তুত করে ভাদ্র মাসে চারা রোপণ করা হয়। রোপণের দুই মাস পরেই গাছে কাঁঠালের মুচি দেখা দেয়, তবে গাছ ছোট হওয়ায় তা কেটে ফেলা হয়।

চলতি বছর প্রতিটি গাছে ২০-৩০টি কাঁঠাল ধরেছে বলে জানান হাফিজুর। তুলনামূলক বড় গাছে কাঁঠাল রাখা হয়। চিকন ডালে ভার সামলাতে না পেরে অনেক কাঁঠাল পরিপক্ব হওয়ার আগেই ‘ইচড়’ হিসেবে বাজারে বিক্রি করা হয়েছে ৪০ টাকা কেজি দরে। এ পর্যন্ত প্রায় ৫০০টি কাঁঠাল বিক্রি করা হয়েছে, আরও অনেক কাঁঠাল গাছে ঝুলে আছে।

কৃষক হাবিবুর রহমান জানান, “এই কাঁঠাল পাকার এক সপ্তাহ আগেই সুগন্ধ ছড়ায়। আঠাবিহীন রসালো কোষ খেতে অসাধারণ। আগামী বছর থেকে কলম উৎপাদন করে বাজারজাত করবো। কাঁঠালের কোয়া প্যাকেটজাত করে শপিংমলে পাঠানোর পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে সারা দেশে এই জাত ছড়িয়ে দিতে চাই।”

মশ্মিমনগর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, “আঠার কারণে অনেকে কাঁঠাল এড়িয়ে চলে। কিন্তু এই জাত আঠাবিহীন হওয়ায় তরুণরাও আগ্রহী হবে। এতে পুষ্টির চাহিদা মেটানোর সুযোগ সৃষ্টি হবে।”
তিনি আরও বলেন, “বারোমাসি এই কাঁঠালে বছরে তিন-চারবার ফল আসার সম্ভাবনা রয়েছে। তবে এখনো পুরো মৌসুম পার হয়নি। তারপরও এর বাণিজ্যিক সম্ভাবনা ব্যাপক। নিয়মিত আমরা বাগান পরিদর্শন করি এবং পরামর্শ দিয়ে থাকি।”

মণিরামপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহানাজ জানান, “বাগানটি নিয়মিত তদারকিতে রয়েছে। কৃষি বিভাগ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।”

আঠাবিহীন, সুগন্ধি ও সুস্বাদু কাঁঠালের এই সফল চাষ নতুন উদ্যোক্তাদের জন্য এক অনুপ্রেরণা। বারোমাসি এই জাত ছড়িয়ে পড়লে দেশের কাঁঠাল উৎপাদনে নতুন যুগের সূচনা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

যশোরে বারোমাসি থাই কাঁঠালের চাষে নতুন দিগন্ত, হাবিব খানের সাফল্য

আপডেট সময় ০৬:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর গ্রামের কৃষক হাবিবুর রহমান খান থাইল্যান্ডের বারোমাসি কাঁঠালের বাগান করে এলাকায় চমক সৃষ্টি করেছেন। আঠাবিহীন, সুগন্ধিযুক্ত ও রসালো এই কাঁঠালের সফল চাষে আশাবাদী কৃষক ও কৃষি বিভাগ। তারা বলছে, বাণিজ্যিকভাবে চাষ ছড়িয়ে পড়লে পুষ্টি ও আর্থিক সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরও পড়ুন  যশোরের চৌগাছায় বাণিজ্যিকভাবে পেঁয়াজের চাষ, চারা বিক্রির লক্ষ্যমাত্রা ৫ কোটি