ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

যুদ্ধাপরাধীদের ক্ষমা চাইতে হবে, পাকিস্তানপন্থা ত্যাগ করতে হবে: মাহফুজ আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 550

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা পরিহার করা অপরিহার্য।

গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘দুটি কথা’ শিরোনামে এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  শীর্ষক বৈঠকে ১৫ বছর পর মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

তিনি লেখেন, “৭১–এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। পাকিস্তান এ দেশে নির্মম গণহত্যা চালিয়েছে। পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইলেও, যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। ক্ষমা না চাওয়া এবং নানা ব্যাখ্যায় গণহত্যাকে হালকা করে দেখানোর চেষ্টা বন্ধ করতে হবে। যারা জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে ষড়যন্ত্র করছে, তাদের কার্যক্রমও বন্ধ করতে হবে। সাফ দিলে রাজনীতিতে আসতে হবে।” মাহফুজ আলম স্পষ্ট ভাষায় বলেন, “বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানপন্থার কোনো স্থান নেই।”

তার স্ট্যাটাসের দ্বিতীয় অংশে তিনি মুজিববাদী বামপন্থীদের কঠোর সমালোচনা করে বলেন, “মুজিববাদী বামদের ক্ষমা নেই। লীগ সরকারের গুম, খুন এবং ২০১৩ সালের মোদিবিরোধী আন্দোলনের সহিংসতায় এদের মস্তিষ্কের ভূমিকা ছিল। এরা থার্টি সিক্সথ ডিভিশন অর্থাৎ সবচেয়ে নিচু মানের দালাল। জুলাইয়ের সময়েও এরা নিকৃষ্ট ভূমিকা পালন করেছে, আজও বহাল তবিয়তে চলছে।”

তিনি আরও বলেন, “মুজিববাদী বামরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি সবসময়ই জুলাইয়ের শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে বসে তারা এখনো একই ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু তাদের এই অপচেষ্টা দীর্ঘস্থায়ী হবে না। লীগ ও তাদের দোসরদের শিগগিরই পরাজিত হতে হবে।”

ফেসবুক পোস্টে মাহফুজ আলম রাজনৈতিক শক্তিগুলোর উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেন, “অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই। নিজেদের শক্তিতে টিকে থাকতে হবে।”

তার এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে যুদ্ধাপরাধ, পাকিস্তানপন্থা এবং মুজিববাদী বাম রাজনীতি নিয়ে।

তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে একদিকে যেমন অতীতের অপরাধের বিচার ও ক্ষমা প্রার্থনার প্রশ্ন তুলেছেন, তেমনি ভবিষ্যতের রাজনীতিতে ষড়যন্ত্র ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধাপরাধীদের ক্ষমা চাইতে হবে, পাকিস্তানপন্থা ত্যাগ করতে হবে: মাহফুজ আলম

আপডেট সময় ১১:৩৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা পরিহার করা অপরিহার্য।

গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘দুটি কথা’ শিরোনামে এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি হাসপাতালে