ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র

তেইশ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা, বেশির ভাগই ভারতীয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 623

ছবি সংগৃহীত

সম্প্রতি ফেসবুকের মূল সংস্থা মেটা বন্ধ করে দিয়েছে প্রায় ২৩ হাজার ভুয়া অ্যাকাউন্ট ও পেজ। সংস্থার দাবি, এসব অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা চালানো হচ্ছিল, এর প্রধান টার্গেট ছিল ভারত ও ব্রাজিলের ব্যবহারকারীরা।

মেটার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব অ্যাকাউন্ট ও পেজ থেকে জালিয়াতির মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলা হত। ডিপফেক ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারকরা নিজেদের জনপ্রিয় ফিনান্স কনটেন্ট ক্রিয়েটর, ক্রিকেটার কিংবা বড় ব্যবসায়ী হিসেবে তুলে ধরত। তাদের মূল লক্ষ্য ছিল ভুয়া বিনিয়োগ স্কিম ও জুয়ার ওয়েবসাইটের প্রচার করা।

আরও পড়ুন  ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে মাসে ৩ হাজার ডলার আয়ের সুযোগ

প্রথমে তারা ব্যবহারকারীদের মেসেজিং অ্যাপ-এ নিয়ে গিয়ে বিনিয়োগ সংক্রান্ত ‘পরামর্শ’ দিত। এরপর ভুয়া গুগল প্লে স্টোরের মতো দেখতে সাইটে রিডাইরেক্ট করে, সেখান থেকে গ্যাম্বলিং অ্যাপ ডাউনলোড করাতে বলত। এই স্কিমগুলোর মূল কৌশল ছিল দ্রুত ধনী হওয়ার লোভ দেখিয়ে ক্রিপ্টোকারেন্সি, রিয়েল এস্টেট কিংবা শেয়ারে বিনিয়োগে উৎসাহ দেওয়া।

এছাড়াও, মেটা ফেসবুক মার্কেটপ্লেসে সক্রিয় কিছু জালিয়াত অ্যাকাউন্টও বন্ধ করেছে। এই ধরনের প্রতারকরা পণ্য কেনার সময় ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত টাকা পাঠিয়ে পরে ‘রিফান্ড’ চেয়ে সেলারকে প্রতারণার ফাঁদে ফেলত।

মেটা বারবার ব্যবহারকারীদের সতর্ক করে বলেছে, কোনো পণ্য কেনার সময় যদি আগাম টাকা পাঠাতে বলা হয় তাহলে অবশ্যই সতর্ক থাকা উচিত এবং এমন অ্যাকাউন্টকে সন্দেহের চোখে দেখা প্রয়োজন

নিউজটি শেয়ার করুন

তেইশ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা, বেশির ভাগই ভারতীয়

আপডেট সময় ০৪:০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

সম্প্রতি ফেসবুকের মূল সংস্থা মেটা বন্ধ করে দিয়েছে প্রায় ২৩ হাজার ভুয়া অ্যাকাউন্ট ও পেজ। সংস্থার দাবি, এসব অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা চালানো হচ্ছিল, এর প্রধান টার্গেট ছিল ভারত ও ব্রাজিলের ব্যবহারকারীরা।

মেটার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব অ্যাকাউন্ট ও পেজ থেকে জালিয়াতির মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলা হত। ডিপফেক ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারকরা নিজেদের জনপ্রিয় ফিনান্স কনটেন্ট ক্রিয়েটর, ক্রিকেটার কিংবা বড় ব্যবসায়ী হিসেবে তুলে ধরত। তাদের মূল লক্ষ্য ছিল ভুয়া বিনিয়োগ স্কিম ও জুয়ার ওয়েবসাইটের প্রচার করা।

আরও পড়ুন  হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আনলো মেটা